ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ভারতের স্কোয়াডে থেকে ওয়াশিংটন সুন্দরের নাম প্রত্যাহার করা হয়েছে। নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের কথা মাথায় রেখে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকে প্রত্যাহার করা হয়েছে এই অলরাউন্ডারের।
তার পরিবর্তে দলে ডাক পেয়েছেন নমন ধীর। ১ অক্টোবর এই তথ্য নিশ্চিত করেছে বিসিসিআই।
আগামী ১১ অক্টোবর রঞ্জি ট্রফি মৌসুম শুরু হতে চলেছে। তাই নির্বাচকরা চান ওয়াশিংটন যেন ১৯ নভেম্বর ওয়েলিংটনে শুরু হতে যাওয়া দুই টেস্টের সিরিজের আগে লাল বলে নিজেকে ঝালিয়ে নিতেই এই সিদ্ধান্ত নিয়েছে বোর্ড বলে জানা গেছে।