শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
শিরোনাম
শাহজালালের থার্ড টার্মিনাল চালু নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত শুক্রবার বললেন আইনমন্ত্রী ২০ বছর আগে মারা যাওয়া ব্যক্তির বিরুদ্ধেও মামলা হয়েছিল যুদ্ধবিরতি নিয়ে ট্রাম্পের দেওয়া বক্তব্য প্রত্যাখ্যান ইরানের ঢাকায় ভিসা সেবা চালু করতে চায় মাল্টা ইডেনছাত্রীকে শ্লীলতাহানির মামলায় গায়ক জাহিদ অন্তু কারাগারে হরমুজ প্রণালি চালু করতে ৩৫ দেশকে নিয়ে বৈঠক করবে যুক্তরাজ্য ইরানের নতুন প্রেসিডেন্ট ‘যুদ্ধবিরতির’ অনুরোধ করেছেন: ট্রাম্প রাজধানীতে ব্যাপক শিলাসহ বজ্রবৃষ্টি কর্তব্যকালীন চিকিৎসকদের বাইরে রোগী না দেখার আহ্বান এমপি মানিকের ‘আর পুলিশ হত্যার বিচার চাইব না, আমাকে বাচ্চার কাছে ফিরে যেতে দেন’
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

রাশিয়ান মডেল মনিকার বিরুদ্ধে ঢাকার আদালতে মামলা

প্রতিবেদকের নাম

ঢাকায় এক পথচারীকে প্রকাশ্যে মারধর, কটূক্তির অভিযোগে রাশিয়ান বংশোদ্ভূত বাংলাদেশি মডেল ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার মনিকা কবিরের বিরুদ্ধে ঢাকার আদালতে মামলা করেছেন এক ব্যক্তি। আজ বৃহস্পতিবার ঢাকা জেলা দক্ষিণের ছাত্র অধিকার পরিষদের সভাপতি সাজ্জাদ আল ইসলাম এ মামলার আবেদন করেন।

‎‎ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন বাদীর জবানবন্দি রেকর্ড করে গুলশান থানার ওসিকে অভিযোগের বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন। বাদী সাজ্জাদ আল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

‎‎মামলায় অভিযোগ করা হয়, গত মঙ্গলবার বিকেল ৪ টার দিকে গুলশান-২ রয়েল ব্লুয়ের বিপরীত পাশ দিয়ে এক বৃদ্ধ চলাচল করছিলেন। রাস্তার মাঝখানে দাঁড়িয়ে মনিকা কবির টিকটক করার একপর্যায়ে বৃদ্ধ ব্যক্তির ব্যাগের কোনা আসামির গায়ে লাগে। মনিকা কবির ওই বৃদ্ধকে আক্রমণ করে ব্যাগ নিক্ষেপ করে মারধর করেন। ইচ্ছাকৃতভাবে ঘটনার ভিডিও ধারণ করে পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন। যার ফলে ভুক্তভোগী ব্যক্তি আরও অপমান ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা