বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

আলভী-তিথিকে বয়কটের ডাক

প্রতিবেদকের নাম

অভিনেতা জাহের আলভীর স্ত্রী আফরা ইভনাথ খান ইকরা আত্মহত্যা করেছেন। গেল শনিবার (২৮ ফেব্রুয়ারি) মিরপুর ডিওএইচএস’র একটি বাসা থেকে গলায় দড়ি দেওয়া অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পরিবারের সদস্যরা। আর এই ঘটনায় স্বামী আলভীর বিরুদ্ধে অভিযোগের আঙুল উঠেছে। ঘনিষ্ঠজনদের দাবি, অভিনেত্রী ইফফাত আরা তিথির সঙ্গে আলভীর ‘বিবাহবহির্ভূত সম্পর্কের’ কারণেই ইকরার পরিবারে অশান্তির শুরু হয়, শেষপর্যন্ত তিনি আত্মহননের পথ বেছে নেন।

এবার ইকরার আত্মহত্যার ঘটনার সঠিক তদন্ত এবং আলভী-তিথির বিচার চেয়ে মানববন্ধনকরেছে ‘জাস্টিস ফর ইকরা’ নামের একটি সামাজিক প্ল্যাটফর্ম। যেখানে অংশগ্রহণকারীরা এই দুই তারকাকে বয়কটের ডাক দিয়েছে।

আজ বুধবার (৪ মার্চ) দুপুর ১২টায় রাজধানীর বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) ফটকের সামনে এ মানবন্ধন অনুষ্ঠিত হয়। সেখানে ইকরার বান্ধবীরা ছাড়াও অংশ নেন অনেকে। ইকরার জন্য ন্যায়বিচার দাবি করে তারা ‘উই ওয়ান্ট জাস্টিস ফর ইকরা’ (ইকরা হত্যার বিচার চাই) স্লোগানে মুখরিত করেন এফডিসি ফটক।

মানববন্ধনে ইকরার এক ঘনিষ্ঠ বান্ধবী বলেন, ‘যতটুকু আমরা জানি, পুলিশের কাছে ইকরার ফোনটি আছে, ওর ফোনে প্রচুর এভিডেন্স (তথ্য-প্রমাণ) আছে। আমাদের কাছে পাসওয়ার্ড আছে, তা দিয়ে ফোনটা খুলে পুলিশ তথ্য-প্রমাণ সংগ্রহ করতে পারে। অনেকে বলেছেন, বান্ধবীর কাছে কীভাবে পাসওয়ার্ড থাকে? আরে ভাই, আমিও আমার বান্ধবীর কাছে পাসওয়ার্ড দিয়ে রাখি, যেন কিছু হলে সে আমার ফ্যামিলিকে অন্তত জানাতে পারে।’

যোগ করে তিনি বলেন, ‘তিথিকে কেন মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে? পরকীয়ার বিচারের জন্য কি কোনো আইন নেই?’

এদিকে, সোমবার (২ মার্চ) দিবাগত রাতে এক ভিডিও বার্তা দেন আলভী। যেখানে সমালোচকদের উদ্দেশে তিনি বলেন, ‘গল্পের একটা পাতা পড়েই জাজ (বিচার) করছেন, গল্পের একটা পাতা পড়েই আপনারা মনের মতো যা ইচ্ছা বলছেন। কিন্তু পাতার একপাশ পড়বেন, অন্যপাশ পড়বেন না; তা তো হয় না।’

উল্লেখ্য, ইকরার আত্মহত্যার ঘটনায় এরইমধ্যে রাজধানীর পল্লবী থানায় জাহের আলভীকে প্রধান আসামি করে কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন ইকরার মামা শেখ তানভীর আহমেদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা