রবিবার, ২৮ জুন ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
আর্জেন্টিনা সমর্থক সাংবাদিকদের হারালেন ব্রাজিল সমর্থক সাংবাদিকরা রোহিঙ্গা ইস্যুতে চীন অত্যন্ত ইতিবাচক ভূমিকা পালনের প্রতিশ্রুতি দিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী দ্রুততম হ্যাটট্রিকে রেকর্ড ফরাসি তারকা উসমান দেম্বেলের চট্টগ্রামে ৮০০ একর জমিতে হবে ‘চাইনিজ শিল্প পার্ক’, মন্ত্রিসভায় সিদ্ধান্ত কক্সবাজার সৈকতে গোসলে নেমে পর্যটক নিখোঁজ গণভোটের রায় নিয়ে প্রতারণা করলে, হাসিনার পরিণতি হবে তারেক জিয়ার বিশ্বকাপ থেকে ১২ দল আউট, নকআউট নিশ্চিত করল ২৮ দল বীমা খাতে আস্থা ফেরাতে ডিজিটাল রূপান্তর ও সুশাসনের বিকল্প নেই: ড. তিতুমীর তুরাগে ছাত্রলীগের সাত নেতাকর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন ইউনিকো হসপিটালে ন্যাশনাল ওয়ার্কশপ অন ক্রিটিক্যাল কেয়ার নার্সিং কর্মশালা
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

কেমন আছেন তানিয়া বৃষ্টি, জানা গেল

প্রতিবেদকের নাম

ব্রেন টিউমারের অস্ত্রোপচারের পর প্রকাশ্যে এলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি। গতকাল বুধবার (৪ মার্চ) রাতে অভিনেত্রী ফেসবুক পেজে লাইভে এসে শেয়ার করেন অসুস্থতা, অস্ত্রোপচার ও সুস্থ হয়ে ওঠার অভিজ্ঞতা।

লাইভে তানিয়া জানান, কিছুদিন আগে তার মাথার এক পাশে একটি টিউমার ধরা পড়ে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী দ্রুত অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়।

অভিনেত্রীর কথায়, সাধারণত এ ধরনের অপারেশনে ছয় থেকে আট ঘণ্টা সময় লাগে, তবে তার ক্ষেত্রে প্রায় আড়াই ঘণ্টার মধ্যেই অস্ত্রোপচার শেষ হয়েছে এবং সেটি সফলও হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। অস্ত্রোপচারের পর কয়েক দিন হাসপাতালে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে ছিলেন এই অভিনেত্রী। শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় এখন বাসায় ফিরেছেন এবং পুরোপুরি বিশ্রামে আছেন।

অপারেশনের পর জ্ঞান ফেরার মুহূর্তের অভিজ্ঞতা জানাতে গিয়ে তানিয়া বৃষ্টি বলেন, ‘চোখ খোলার সঙ্গে সঙ্গেই আমি আম্মুকে খুঁজছিলাম। তখন ডাক্তারদের বলছিলাম যে আমি ঠিক আছি।’

তবে অসুস্থতা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া নানা গুজব তাকে বিব্রত করেছে বলেও জানান তিনি। তানিয়ার ভাষ্য, ‘অনেকেই যাচাই না করেই তার মৃত্যু বা কোমায় থাকার মতো খবর ছড়িয়ে দিয়েছেন। এ কারণেই এত দিন তিনি বিষয়টি নিয়ে প্রকাশ্যে কিছু বলতে চাননি।’

লাইভে নিজের শারীরিক পরিবর্তনের কথাও উল্লেখ করেন এই অভিনেত্রী। অস্ত্রোপচার ও নিয়মিত ওষুধের কারণে তার ওজন কিছুটা বেড়েছে। তবে পুরোপুরি সুস্থ হয়ে আবার জিমে গিয়ে নিজেকে ফিট করে অভিনয়ে ফেরার পরিকল্পনা রয়েছে তার।

আসন্ন ঈদে তার অভিনীত কয়েকটি নাটক প্রচারিত হবে বলেও জানান তানিয়া বৃষ্টি। যদিও অসুস্থতার কারণে আগের মতো বেশি কাজ করতে পারেননি। রমজান মাসে রোজা রাখা প্রসঙ্গে তিনি বলেন, ‘অস্ত্রোপচারের পর প্রতিদিন তিন বেলা নানা ধরনের ওষুধ খেতে হচ্ছে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাই আপাতত রোজা রাখতে পারছেন না। তবে নিয়মিত নামাজ পড়ার চেষ্টা করছেন এবং বাসায় তাহাজ্জুদ নামাজ আদায় করছেন।’

সবশেষে তানিয়া বৃষ্টি জানান, এই কঠিন সময়ে ভক্তদের ভালোবাসা, দোয়া ও সমর্থন তাকে মানসিকভাবে অনেক শক্তি দিয়েছে। দ্রুত সুস্থ হয়ে আবার অভিনয়ে ফেরার আশা প্রকাশ করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা