মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
শিরোনাম
ছুরিকাঘাতে আহত জাতীয় ক্যান্সার হাসপাতালের উপপরিচালক পাকিস্তানে আজই ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষর হবে: ট্রাম্প ডিজিএফআইয়ের সাবেক পরিচালক ‎আফজাল নাছের ফের ৩ দিনের রিমান্ডে পররাষ্ট্র সচিবের সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের বৈঠক স্বৈরাচারের ভূত গুপ্তদের ওপরেও ভর করেছে: প্রধানমন্ত্রী নিখোঁজের ২৫ দিন পর পুরোনা কবরে মিলল ভ্যানচালকের মরদেহ বন্ধুর কবর খুঁড়তে গিয়ে আবুল হাশেমের মৃত্যু ছাগল চুরির অভিযোগে নারী-পুরুষকে গণপিটুনি চট্টগ্রাম বন্দরে ২ জাহাজের ডিজেল খালাস, জলসীমায় আরও তিন জাহাজ দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত স্বামী-স্ত্রী কারাগারে, সম্পদ বাজেয়াপ্ত
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাপানের কাছে ভারতের লজ্জাজনক হার

প্রতিবেদকের নাম

এএফসি নারী এশিয়ান কাপের গ্রুপ পর্বের খেলায় ভারতকে উড়িয়ে দিয়েছে জাপান। হিনাতা এবং রিকার হ্যাটট্রিকে ১১-০ গোলের বিশাল ব্যবধানে ভারতকে হারিয়েছে জাপানের মেয়েরা।

অস্ট্রেলিয়ার পার্থে অনুষ্ঠিত ম্যাচের পুরোটা জুড়ে আধিপত্য দেখিয়েছে জাপানের মেয়েরা। ম্যাচের চতুর্থ মিনিটেই গোল পায় জাপান। দলের হয়ে গোল করেন ইউসুজি ইয়ামোতো। আর ১৩তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন উই হাসেগাওয়া।প্রথমার্ধে আরও তিনটি গোল পায় জাপান। এর মধ্যে দুটি গোল করেন হিনাতা মিয়ানজাওয়া, আর একটি গোল করেন কিকো সেইকে।

দ্বিতীয়ার্ধে ভারতের জালে আরও ছয়বার বল পাঠায় জাপান। দ্বিতীয়ার্ধের দ্বিতীয় মিনিটেই গোল করেন উয়েকি রিকো। চার মিনিট পর নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি। ৫৫তম মিনিটে গোল করে দ্বিতীয় ৮-০ করেন সেইকো। আর ৬২তম মিনিটে ব্যবধান নয়গুণ করেন হিজিকাতা। ম্যাচের ৬৫তম মিনিটি গোল করে ম্যাচে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন উয়েকি রিকো। আর ৮২তম মিনিটি গোল করে জাপানের হয়ে দ্বিতীয়জন হিসেবে হ্যাটট্রিক পূর্ণ করেন মিয়াজাওয়া। এরপর আর কোনো গোল না হওয়ায় ১১-০ গোলের বিশাল ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে জাপান।

এ জয়ের মাধ্যমে ২ ম্যাচে সর্বোচ্চ ৬ পয়েন্ট টেবিলের টেবিলের এক নম্বরে অবস্থান করছে জাপান। দুই নম্বরে আছে চায়নিজ তাইপে, ২ ম্যাচে তাদের সংগ্রহ ৩ পয়েন্ট। সমান ম্যাচে সমান সংখ্যক পয়েন্টে নিয়ে তিন নম্বরে আছে ভিয়েতনাম। আর দুই ম্যাচ খেলে কোনো পয়েন্ট অর্জন করতে পারেনি ভারত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা