মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
শিরোনাম
ছুরিকাঘাতে আহত জাতীয় ক্যান্সার হাসপাতালের উপপরিচালক পাকিস্তানে আজই ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষর হবে: ট্রাম্প ডিজিএফআইয়ের সাবেক পরিচালক ‎আফজাল নাছের ফের ৩ দিনের রিমান্ডে পররাষ্ট্র সচিবের সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের বৈঠক স্বৈরাচারের ভূত গুপ্তদের ওপরেও ভর করেছে: প্রধানমন্ত্রী নিখোঁজের ২৫ দিন পর পুরোনা কবরে মিলল ভ্যানচালকের মরদেহ বন্ধুর কবর খুঁড়তে গিয়ে আবুল হাশেমের মৃত্যু ছাগল চুরির অভিযোগে নারী-পুরুষকে গণপিটুনি চট্টগ্রাম বন্দরে ২ জাহাজের ডিজেল খালাস, জলসীমায় আরও তিন জাহাজ দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত স্বামী-স্ত্রী কারাগারে, সম্পদ বাজেয়াপ্ত
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বলিউডের নোরা-বাদশার সঙ্গে বাংলাদেশের তাশফী

প্রতিবেদকের নাম

বলিউডে জায়গা করে নেওয়া- যেখানে পৌঁছানোই বহু শিল্পীর আজীবনের স্বপ্ন, সেই মঞ্চেই এবার উড়ল বাংলাদেশের পতাকা। চমক দেখালেন তরুণ গায়িকা তাসফিয়া ফাতিমা তাশফী। বিশ্বখ্যাত মিউজিক কোম্পানি টি-সিরিজের ব্যানারে প্রকাশিত ‘সাজন রে’ গানেই ঘটল তার এই বড় অভিষেক।

গানে কণ্ঠ দিয়েছেন আন্তর্জাতিক অঙ্গনের তারকা নোরা ফাতেহি এবং ভারতের জনপ্রিয় র‍্যাপার বাদশাহ। তাদের সঙ্গে একই গানে জায়গা করে নিয়ে শুরুতেই বাজিমাত করলেন তাশফী। মুক্তির কয়েকদিনের মধ্যেই গানটি পৌঁছে গেছে কোটি ভিউয়ের কাছাকাছি আর নেটদুনিয়ায় রীতিমতো ঝড় তুলেছে ‘সাজন রে’। অথচ শুরুটা ছিল একেবারেই সাধারণ।

তাশফীর ভাষ্য, ‘সঞ্জয়ের সঙ্গে কাজ করার ইচ্ছে ছিল অনেক দিন ধরেই। একদিন হঠাৎ ফোন করে তিনি স্টুডিওতে ডাকেন। সেখানে তিনি গানটি শোনেন এবং রেকর্ড করেন। কিন্তু তখনও জানতেন না, একই গানে পরবর্তীতে যুক্ত হবেন বাদশাহ ও নোরা ফাতেহির মতো তারকারা। শুধু বলা হয়েছিল- গানটি বিশেষ কিছু হতে যাচ্ছে।’

এই অর্জনকে নিজের দীর্ঘদিনের পরিশ্রমের ফল হিসেবেই দেখছেন তাশফী। তার ভাষ্য, ‘বলিউডের মতো বড় ইন্ডাস্ট্রিতে, তাও আবার টি-সিরিজের মতো প্রতিষ্ঠানের সঙ্গে প্রথম কাজ- এটা নিঃসন্দেহে স্বপ্নপূরণ। একইসঙ্গে সঞ্জয়, বাদশাহ ও নোরা ফাতেহির সঙ্গে কাজ করাকে তিনি ক্যারিয়ারের এক গুরুত্বপূর্ণ মাইলফলক বলেই মনে করছেন।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা