মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

গম পাচারের অভিযোগে অভিনেত্রী নুসরাতকে তলব

প্রতিবেদকের নাম

রেশন দুর্নীতি মামলার তদন্তে বাংলাদেশে গম পাচারের অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য টালিউড অভিনেত্রী ও সাবেক সংসদ সদস্য নুসরাত জাহান তলব করেছে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। বুধবার (২২ এপ্রিল) তাকে হাজির হতে বলা হয়েছে। তবে এ বিষয়ে এখনো প্রকাশ্যে কোনও প্রতিক্রিয়া দেননি অভিনেত্রী। তার ঘনিষ্ঠদের সূত্রে জানা গেছে, ইডির ডাকে সাড়া দেবেন নুসরত, তবে কলকাতার সিজিও কমপ্লেক্সে নয় দিল্লিতে কেন্দ্রীয় সংস্থার সদর দপ্তরে গিয়ে হাজিরা দিতে পারেন।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়, কয়েক বছর আগে করোনা মহামারি চলাকালে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট সীমান্ত দিয়ে অবৈধভাবে রেশনের জন্য বরাদ্দ করা গম বাংলাদেশে পাচার হয়ে যায়।

ওই সময় নুসরাত জাহান বসিরহাট অঞ্চলের সংসদ সদস্য ছিলেন।  গম পাচারে আর্থিক লেনদেন হয়েছিল কি না, সেটা খতিয়ে দেখতেই টালিউড অভিনেত্রীকে আগামী বুধবার ইডির দপ্তরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে, ২০২৩ সালে একটি ফ্ল্যাট প্রতারণা মামলাতেও নুসরাতকে জিজ্ঞাসাবাদ করে তদন্ত সংস্থা। সিজিও কমপ্লেক্সে প্রায় ছয় ঘণ্টা তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। যোগ ছিল, ২০১৪-১৫ সালে একটি সংস্থা ৪০০-র বেশি প্রবীণ নাগরিকের কাছ থেকে সাড়ে পাঁচ লাখ টাকা করে নিয়ে ফ্ল্যাট দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। তবে কেউই ফ্ল্যাট পাননি, ফেরত পাননি অর্থও। সেই সংস্থার পরিচালক ছিলেন নুসরাত, এমন অভিযোগ তোলা হয়। যদিও পরে ওই সংস্থার সঙ্গে তার যুক্ত থাকার প্রমাণ পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা