শনিবার, ২৭ জুন ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
শিরোনাম
রোহিঙ্গা ইস্যুতে চীন অত্যন্ত ইতিবাচক ভূমিকা পালনের প্রতিশ্রুতি দিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী দ্রুততম হ্যাটট্রিকে রেকর্ড ফরাসি তারকা উসমান দেম্বেলের চট্টগ্রামে ৮০০ একর জমিতে হবে ‘চাইনিজ শিল্প পার্ক’, মন্ত্রিসভায় সিদ্ধান্ত কক্সবাজার সৈকতে গোসলে নেমে পর্যটক নিখোঁজ গণভোটের রায় নিয়ে প্রতারণা করলে, হাসিনার পরিণতি হবে তারেক জিয়ার বিশ্বকাপ থেকে ১২ দল আউট, নকআউট নিশ্চিত করল ২৮ দল বীমা খাতে আস্থা ফেরাতে ডিজিটাল রূপান্তর ও সুশাসনের বিকল্প নেই: ড. তিতুমীর তুরাগে ছাত্রলীগের সাত নেতাকর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন ইউনিকো হসপিটালে ন্যাশনাল ওয়ার্কশপ অন ক্রিটিক্যাল কেয়ার নার্সিং কর্মশালা ‘মেসি শুয়ে রয়েছেন, বিশ্রাম নিচ্ছেন পিডব্লিউডিতে’
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

আবাহনীকে হারিয়ে লিগ শিরোপা পুনরুদ্ধার বসুন্ধরা কিংসের

প্রতিবেদকের নাম

ঢাকা আবাহনী লিমিটেডকে ২-০ গোলে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই বাংলাদেশ ফুটবল লিগের শিরোপা পুনরুদ্ধার করল বসুন্ধরা কিংস। আজ শুক্রবার কুমিল্লার ভাষাসৈনিক শহিদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে আবাহনী হারায় তারা।

ঢাকা আবাহনীর হোম ভেন্যু ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে হওয়া খেলার দ্বিতীয়ার্ধে চার মিনিটের ব্যবধানে দুই গোল করে কিংস। এতে ১৭ ম্যাচে বসুন্ধরা কিংসের পয়েন্ট ৩৮-এ দাঁড়াল। সমান ম্যাচে আবাহনীর পয়েন্ট ৩৪। শেষ ম্যাচে বসুন্ধরা কিংস হারলে এবং আবাহনী জিতলেও এক পয়েন্টে এগিয়ে থাকবে কিংস। ফলে এক ম্যাচ হাতে রেখেই লিগ শিরোপা নিশ্চিত করল কিংস।

আবাহনী আজ দলের ফরোয়ার্ড আল আমিন ও বসুন্ধরা কিংস রাকিব হোসেনকে ছাড়া নেমেছিল। নিজেদের হোম ভেন্যুতে ভালো শুরুই করেছিল তারা। আবাহনীর হয়ে পেনাল্টি মিস করেন মালির ফুটবলার সুলেমান দিয়াবাতে। কিংসও প্রথমার্ধে গোল পায়নি। তাই প্রথমার্ধ গোলশূন্য ড্র–তে শেষ হয়।

দ্বিতীয়ার্ধেও দুই দল সমানভাবে লড়ছিল। ৭২ মিনিটে ফয়সাল আহমেদ ফাহিমকে বক্সের মধ্যে ফাউল করেন আবাহনীর ডিফেন্ডার। রেফারি খুব কাছ থেকে দেখে পেনাল্টির বাঁশি বাজান। আবাহনীর ফুটবলাররা প্রতিবাদ করলেও সিদ্ধান্ত পরিবর্তন হয়নি। ১৭ গোল করে লিগের সর্বোচ্চ গোলদাতা কিংসের ব্রাজিলিয়ান ফুটবলার ডরিয়েল্টন পেনাল্টি শট নেন। সেই শট ঠেকাতে পারেননি আবাহনীর গোলরক্ষক মিতুল মারমা।

ডরিয়েল্টনের গোলের পরপরই সোহেল রানা স্কোরশিটে নাম তোলেন। বক্সের সামনে বল পেয়ে দুর্দান্ত শটে আবাহনীর ডিফেন্স ও গোলরক্ষককে বোকা বানান তিনি। সোহেলের দুর্দান্ত গোলে কিংসের আবাহনী বধ ও শিরোপা জয় নিশ্চিত হয়। আবাহনী ম্যাচের বাকি ২০ মিনিটে গোলের চেষ্টা করেছিল। দুয়েকবার গোলের সুযোগ তৈরি করলেও কিংসের জালে বল পাঠাতে পারেনি আবাহনী।

২০১৮ সালে ঘরোয়া ফুটবলের শীর্ষস্তরে পদার্পন বসুন্ধরা কিংসের। করোনায় একটি আসর মাঝে পরিত্যক্ত হয়েছে। ওই মৌসুম বাদে টানা পাঁচবার লিগ চ্যাম্পিয়ন হয়েছে বসুন্ধরা কিংস। গত মৌসুমে কিংসকে হটিয়ে ২২ বছর পর ফুটবল লিগের শিরোপা পুনরুদ্ধার করে ঢাকা মোহামেডান। এক মৌসুম পরেই বসুন্ধরা কিংস তাদের ট্রফি আবার পুনরুদ্ধার করল। ২০০৭ সাল থেকে পেশাদার লিগ শুরু। এই লিগে সবচেয়ে বেশি ছয় বারের চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী। আজ আবাহনীকে হারিয়ে বসুন্ধরা কিংসও সমান ষষ্ঠবার লিগ চ্যাম্পিয়ন হলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা