বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

আসছে জয়ার নতুন সিনেমা

প্রতিবেদকের নাম

বছর দুই আগে দর্শকের হৃদয় ছুঁয়েছিল জয়া আহসান অভিনীত ‘অর্ধাঙ্গিনী’। এবার সেই গল্পেরই নতুন অধ্যায় আসছে আগামী ১০ জুলাই। তবে শুধু পুরোনো সম্পর্কের আবেগ নয়, এবার গল্পে যুক্ত হচ্ছে নতুন সংকট, নতুন সত্য এবং কয়েকটি না বলা অধ্যায়। টালিউডে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘অর্ধাঙ্গিনী’র দ্বিতীয় পর্বের নাম রাখা হয়েছে ‘আজও অর্ধাঙ্গিনী’। জয়া ছাড়াও এতে প্রধান দুটি চরিত্রে অভিনয় করেন কৌশিক সেন ও চূর্ণী গাঙ্গুলী।

নির্মাতা কৌশিক গাঙ্গুলী জানান, প্রথম পর্বের গল্প যেখানে শেষ হয়েছিল, তার বছর দুয়েক পর একটা বিয়েকে কেন্দ্র করে আবার মুখোমুখি হয় সুমন, শুভ্রা ও মেঘনা। এবারও জয়া, কৌশিক সেন ও চূর্ণী গাঙ্গুলীর সঙ্গে যুক্ত হয়েছেন ইন্দ্রাশিস রায়।

জয়া আহসান বলেন, ‘ভীষণ পরিণত একটা গল্প ছিল অর্ধাঙ্গিনীতে। সেই সিনেমার সিকুয়েলের অংশ হতে পারা খুব আনন্দের। আগের সিনেমাটি দর্শক আপন করে নিয়েছিলেন। সিক্যুয়াল নিয়েও তাদের অনেক প্রত্যাশা। সেই প্রত্যাশার চেয়ে বাড়তি কিছু ফিরিয়ে দেওয়াই আমাদের চ্যালেঞ্জ।’

কৌশিক গাঙ্গুলী বলেন, ‘তিনটি চরিত্রের অনেক না জানা কথা এবার সামনে আসবে। মেঘনার সন্তান টিকলি এখন একটু বড় হয়েছে। কিন্তু সে জানে না, সুমনের সন্তান সে নয়। সেই সত্য আরও স্পস্ট হবে এবার। মূলত বাচ্চাটিকে কেন্দ্র করেই ক্রাইসিস তৈরি হয়। সেই জায়গায় দুই অর্ধাঙ্গিনীর রাস্তা আবার মিলে যায়।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা