বুধবার, ১৭ জুন ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

ইউরোপের ছয় শহরে গান শোনাবেন জেমস

প্রতিবেদকের নাম

মঞ্চ মাতাতে নগরবাউল’খ্যাত জেমসের জুড়ি নেই। যেখানেই গিয়েছেন শ্রোতাদের মাতিয়ে ফিরেছেন সগৌরবে। শুধু দেশেই নয়, বিদেশের মাটিতেও জেমস মানে সুরের উন্মাদনা; জেমস মানে গানের ভুবনে হারিয়ে যাওয়া। এবার তিনি দীর্ঘ দুই মাসের জন্য উড়াল দিচ্ছেন ইউরোপে। সেখানকার বেশ ক’টি দেশে গান শোনাবেন এই ব্যান্ড তারকা।

জেমসের ইউরোপ সফরের খবরটা পুরোনো হলেও এতদিন দিন-তারিখ আর দেশের কথা আড়াল রেখেছিলেন। এবার সেটা প্রকাশ্যে আনলেন এই রকস্টার। ফেসবুকে উন্মুক্ত করলেন ইউরোপ ট্যুরের শিডিউল। তাতে দেখা গেল, ইউরোপের ৬টি শহরে গাইবেন তিনি।

শুরুটা হবে লন্ডন দিয়ে। আগামী ২৫ জুলাই যুক্তরাজ্যের এ শহরে গাইবেন জেমস। এরপর যথাক্রমে কনসার্ট করবেন পর্তুগাল (২৬ জুলাই), সাইপ্রাস (৯ আগস্ট), রোম (১৬ আগস্ট), ভেনিস (২২ আগস্ট) ও সুইডেনে (৫ সেপ্টেম্বর)।

জেমসের মুখপাত্র রুবাইয়াৎ ঠাকুর রবিন বলেন, ‘প্রায় দুই মাসের ট্যুর। এর আগে আমেরিকায় সফলভাবে ট্যুর দিয়েছিলাম আমরা। আশা করছি, ইউরোপের ট্যুরটা বেশ জাঁকজমকপূর্ণ হবে। এর মধ্যেই শুরু হয়েছে টিকিট বিক্রি। প্রবাসী বাঙালিরা অপেক্ষায় আছেন দারুণ কিছু কনসার্ট উপভোগ করার জন্য।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা