বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
কর কমিশনারের কার্যালয়ে ৪১ পদে নিয়োগ, এসএসসি পাসেই আবেদন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষে ৩৯৩ জনের বড় নিয়োগ এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার মানিক পশারীর প্রতি জাবি শিক্ষার্থীদের শ্রদ্ধা, স্মরণে মোমবাতি প্রজ্বালন তৃতীয়বার মা হচ্ছেন আনুশকা? বিরাটের সঙ্গে ভিডিও ঘিরে জল্পনা আ.লীগের রাজনীতি করার অধিকার নেই: শফিকুর রহমান ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী দেশেই আছেন শাহজালাল রুমি, হাইকোর্টে আগাম জামিনের আবেদন কুড়িগ্রামে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ জীবন নিয়ে সন্তুষ্ট সাফা, জীবনসঙ্গী হিসেবে চান যেমন মানুষ
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

এটা জীবনের একটা অংশ: বুবলী

প্রতিবেদকের নাম

আগামীকাল বিশ্ব ভালোবাসা দিবস ও ফাল্গুনের প্রথম দিন। এদিনেই চিত্রনায়িকা বুবলী তার জীবনের না বলা অনেক কথা বলবেন ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ পডকাস্ট শো’তে। আবারো মা হওয়া নিয়ে জল্পনা কল্পনা ও রহস্যের জাল উন্মোচন করেছেন তিনি এই পডকাস্টে।

মাছরাঙা টেলিভিশন এবং রেডিও দিনরাত ৯৩.৬ এফএম-এ আগামীকাল শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত ৯টায় প্রচার হবে এই পর্বটি। রুম্মান রশীদ খানের সঞ্চালনায় আজকের ‘ভ্যালেন্টাইন্স স্পেশাল’ পর্বে বুবলী জানিয়েছেন, তার জীবনের না বলা অনেক কথা, যে কথাগুলো এর আগে কখনো কোনো অনুষ্ঠানে বলেননি।

বুবলী এই পডকাস্টে জানিয়েছেন, তার প্রথম প্রেমের কথা; মেগাস্টার শাকিব খানের সাথে তার সংসারের বর্তমান স্ট্যাটাস, অন্য তারকাদের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে স্পষ্ট ব্যাখ্যা, কেন তিনি সংবাদ মাধ্যম থেকে পরিবারের বিরুদ্ধে গিয়ে সিনেমার নায়িকা হতে সম্মত হয়েছিলেন- সব কিছু। বুবলী তার সন্তান বীরকে নিয়ে কথা বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন।

আর পুরস্কার প্রসঙ্গে বলেন, ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ অনেক পুরস্কার ঘোষনার আগে আমাকে অভিনন্দন জানানো হয়েছে যে, আমিই পুরস্কার পাচ্ছি। পরবর্তীতে যদিও সেটি হয়নি। তখন মনকে এটা বুঝিয়েছি, হয়তো এটাই জীবনের একটা অংশ।’

‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ প্রযোজনা করছেন জেড আই ফয়সাল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা