বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বিসিপিএসের রেডিওথেরাপি অনুষদের নতুন চেয়ারম্যান অধ্যাপক আকরাম হোসেন

প্রতিবেদকের নাম

বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসের (বিসিপিএস) রেডিওথেরাপি অনুষদের নতুন চেয়ারম্যান হিসেবে মনোনীত হয়েছেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) ক্লিনিক্যাল অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ মো. আকরাম হোসেন।

গেল ২০ জুলাই বিসিপিএসের ২২৬তম কাউন্সিল সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী তাঁকে এ পদে মনোনীত করা হয় এবং মঙ্গলবার (১৮ আগস্ট) সচিব অধ্যাপক ফিরোজ কাদের স্বাক্ষরিত এক চিঠিতে তা নিশ্চিত করা হয়। ২০২৬ সালের জুলাই থেকে পরবর্তী দুই বছর তিনি এ পদে দায়িত্ব পালন করবেন।

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই ক্যানসার বিশেষজ্ঞ ও স্বাস্থ্যনীতি প্রণেতা পূর্বে বিশ্ব স্বাস্থ্য সংস্থার জাতীয় পরামর্শক এবং সরকারি স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের সদস্য হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

জাতীয় ক্যানসার নিয়ন্ত্রণ কৌশলসহ বিভিন্ন জাতীয় স্বাস্থ্যনীতি প্রণয়নে তাঁর উল্লেখযোগ্য অবদান রয়েছে। বিএমইউর গ্রেড-১ ও জ্যেষ্ঠতম এই অধ্যাপক ২০০৩ সালের বিশ্ব স্বাস্থ্য সম্মেলনেও বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন।

উল্লেখ্য, বিগত সরকার আমলে ২০১০ সালে বিএমইউ থেকে রাজনৈতিক কারণে চাকরিচ্যুত হওয়া এই চিকিৎসক দীর্ঘ দেড় দশক পর আইনি প্রক্রিয়ার মাধ্যমে ২০২৫ সালের জুলাইয়ে পুনরায় বিশ্ববিদ্যালয়ে ফিরে এসে ক্লিনিক্যাল অনকোলজি বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন।

বিসিপিএস কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে যে, ক্যানসার চিকিৎসা ও গবেষণায় তাঁর দীর্ঘ অভিজ্ঞতা প্রতিষ্ঠানটির সুখ্যাতি ও মর্যাদা আরও বৃদ্ধি করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা