বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

উজ্জ্বলতা ও স্থায়িত্বের প্রতিশ্রুতি নিয়ে বাজারে এলো ‘ফ্রেশ স্যানিটারিওয়্যার’

প্রতিবেদকের নাম

নির্মাণসামগ্রী খাতে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করতে আনুষ্ঠানিকভাবে স্যানিটারিওয়্যারের বাজারে যাত্রা শুরু করেছে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) অঙ্গপ্রতিষ্ঠান মেঘনা সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড (এমসিআইএল)। ২২ আগস্ট নারায়ণগঞ্জের আষাঢ়িয়ারচরে এমসিআইএলের কারখানায় ‘নিখুঁত, নির্মল, ফ্রেশ’ ট্যাগলাইন নিয়ে ‘ফ্রেশ স্যানিটারিওয়্যার’-এর আনুষ্ঠানিক উন্মোচন করা হয়। এমজিআইয়ের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর মোস্তফা কামাল এই পণ্যগুলোর উন্মোচন করেন। এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ভাইস চেয়ারম্যান বিউটি আক্তার, ডিরেক্টর তাহমিনা মোস্তফা, তানজিমা মোস্তফা, তানভীর মোস্তফা এবং এমসিআইএলের সিওও এ কে এম জিয়াউল ইসলাম।

উন্মোচন অনুষ্ঠানে মোস্তফা কামাল জানান, এই খাতে প্রায় ৩০০ কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। আষাঢ়িয়ারচরের কারখানাটিতে প্রতি মাসে প্রায় ৬০ হাজার পিস স্যানিটারিওয়্যার উৎপাদনের সক্ষমতা রয়েছে, যা ৬০০-এর বেশি মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছে। তিনি বলেন, সিরামিক টাইলস দিয়ে গ্রাহকদের দোরগোড়ায় সেবা পৌঁছে দিয়ে যে আস্থা অর্জিত হয়েছে, সেই অভিজ্ঞতার আলোকেই এবার ফ্রেশ স্যানিটারিওয়্যার বাজারে আনা হয়েছে। গুণগত মান ও নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করে এটিকে দেশের সবচেয়ে নির্ভরযোগ্য ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করাই তাদের মূল লক্ষ্য।

নতুন এই ব্র্যান্ডের পণ্যে অধিকতর হোয়াইটনেস, উন্নত গ্লস ও গ্লেজ হার্ডনেস ব্যবহার করা হয়েছে, যা দীর্ঘস্থায়ী উজ্জ্বলতা ও মসৃণ ফিনিশিং নিশ্চিত করবে। বর্তমানে থাইল্যান্ড, মালয়েশিয়া, মিশর, ভারত, জার্মানি ও চীন থেকে আনা ১০০ শতাংশ আমদানিকৃত কাঁচামাল এবং আধুনিক উৎপাদন প্রযুক্তি দিয়ে পণ্য প্রস্তুত করা হচ্ছে। প্রাথমিক পর্যায়ে বাজারে আনা হয়েছে ছয়টি পেডেস্টাল বেসিন, দুটি ওয়ান পিস কমোড, তিনটি টু পিস কমোড এবং তিনটি স্কোয়াটিং প্যান। শুরুতে কেবল সাদা রঙের পণ্য বাজারে পাওয়া গেলেও, গ্রাহকদের চাহিদানুযায়ী ভবিষ্যতে বিভিন্ন রঙ, আধুনিক ডিজাইন এবং টেবিল টপ বেসিন ও ইউরিনাল যুক্ত করার পরিকল্পনা রয়েছে।

গ্রাহকদের পরিবর্তনশীল রুচি ও আধুনিক ভবনের চাহিদা মেটাতে গুণগত মান ও আধুনিক নকশার ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে বলে জানান প্রতিষ্ঠানটির ডিরেক্টর তানজিমা মোস্তফা। প্রসঙ্গত, ২০২১ সালে যাত্রা শুরু করা ‘ফ্রেশ সিরামিকস’ ইতোমধ্যে সিরামিকস খাতে এক শীর্ষস্থানীয় অবস্থানে পৌঁছেছে। সেই সাফল্যের ধারাবাহিকতায় নতুন এই ক্যাটাগরি যুক্ত হলো এমজিআইয়ের নির্মাণসামগ্রীর পোর্টফোলিওতে, যেখানে আগে থেকেই রয়েছে সিমেন্ট, স্টিল, ইট, ব্লক ও পাথর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা