বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

গ্লোবাল স্টুডেন্ট এন্ট্রাপ্রেনার অ্যাওয়ার্ডস (জিএসইএ) বাংলাদেশের ১১তম আসরের আবেদন শুরু

প্রতিবেদকের নাম

বিশ্ববিদ্যালয় পর্যায়ের তরুণ শিক্ষার্থী-উদ্যোক্তাদের জন্য ‘গ্লোবাল স্টুডেন্ট এন্ট্রাপ্রেনার অ্যাওয়ার্ডস (জিএসইএ) বাংলাদেশ’-এর ১১তম আসরের আনুষ্ঠানিক আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। গত ২৭ আগস্ট সন্ধ্যায় ঢাকার রেনেসাঁ ঢাকা গুলশানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ প্রতিযোগিতার উন্মুক্ত ঘোষণা দেওয়া হয়। আগামী ৭ নভেম্বর ২০২৬ (শনিবার) পর্যন্ত আগ্রহী শিক্ষার্থী-উদ্যোক্তারা eobangladesh.org/gsea ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।

উদ্যোক্তাদের আন্তর্জাতিক সংস্থা ‘এন্ট্রাপ্রেনার্স অর্গানাইজেশন (ইও) বাংলাদেশ’ পরিচালিত এ প্রতিযোগিতাটি মূলত যেসব শিক্ষার্থী পড়াশোনার পাশাপাশি অন্তত ৬ মাস ধরে নিজস্ব ব্যবসা সফলভাবে পরিচালনা করছেন এবং আয় বা বিনিয়োগের নির্দিষ্ট শর্ত পূরণ করেছেন, তাদের জন্য প্রযোজ্য। ১৮ থেকে ৩০ বছর বয়সী স্নাতক ও স্নাতকোত্তর (পূর্ণকালীন ও খণ্ডকালীন) পর্যায়ের তরুণ উদ্যোক্তারা এতে অংশ নিতে পারবেন।

প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে বিজয়ী দক্ষিণ এশিয়ার আঞ্চলিক ফাইনালে এবং পরবর্তীতে আন্তর্জাতিক জিএসইএ গ্লোবাল ফাইনালসে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পাবেন। গ্লোবাল ফাইনালসের প্রথম পুরস্কার ৫০ হাজার মার্কিন ডলারসহ সেরা তিন বিজয়ীর জন্য মোট ১ লাখ ডলারের পুরস্কার ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি দেশীয় বিজয়ী পাবেন ৫ লাখ টাকা, প্রফেশনাল মেন্টরশিপ, মিডিয়া প্রচার এবং ইও বৈশ্বিক নেটওয়ার্কে প্রবেশাধিকার।

চলতি সেপ্টেম্বর ও অক্টোবর মাসজুড়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রচার কার্যক্রম চালানো হবে। এরপর নভেম্বরে সেমিফাইনাল এবং ২০২৭ সালের জানুয়ারিতে জাতীয় গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হবে। সংবাদ সম্মেলনে ইও বাংলাদেশের সভাপতি আজরা সেলিম, জিএসইএ বাংলাদেশ চেয়ার কিম্বার্লি হান্না কাজীসহ পরিচালনা কমিটির সদস্য, ব্যবসায়ী ও গণমাধ্যম প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা