বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
কর কমিশনারের কার্যালয়ে ৪১ পদে নিয়োগ, এসএসসি পাসেই আবেদন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষে ৩৯৩ জনের বড় নিয়োগ এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার মানিক পশারীর প্রতি জাবি শিক্ষার্থীদের শ্রদ্ধা, স্মরণে মোমবাতি প্রজ্বালন তৃতীয়বার মা হচ্ছেন আনুশকা? বিরাটের সঙ্গে ভিডিও ঘিরে জল্পনা আ.লীগের রাজনীতি করার অধিকার নেই: শফিকুর রহমান ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী দেশেই আছেন শাহজালাল রুমি, হাইকোর্টে আগাম জামিনের আবেদন কুড়িগ্রামে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ জীবন নিয়ে সন্তুষ্ট সাফা, জীবনসঙ্গী হিসেবে চান যেমন মানুষ
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

তৃতীয়বার মা হচ্ছেন আনুশকা? বিরাটের সঙ্গে ভিডিও ঘিরে জল্পনা

বিনোদন ডেস্ক

 

 

বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা কি তৃতীয়বার মা হতে চলেছেন? স্বামী ও ক্রিকেট তারকা বিরাট কোহলির সঙ্গে তাঁর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর নতুন করে এ প্রশ্ন উঠেছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত তারকা দম্পতির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

সম্প্রতি আলিবাগ থেকে মুম্বাইয়ে ফিরছিলেন বিরাট ও আনুশকা। ইন্ডিয়া গেট-সংলগ্ন একটি জেটিঘাটে তাঁদের ক্যামেরাবন্দি করেন আলোকচিত্রীরা। ভিডিওতে আনুশকাকে মেরুন রঙের ঢিলেঢালা আনারকলি পোশাকে বোট থেকে নামতে দেখা যায়। তাঁর খোলা চুলে ছিল না ভারী সাজসজ্জা। জেটিঘাটের সিঁড়ি দিয়ে ওঠার সময় স্ত্রীকে আগলে রাখতে দেখা যায় বিরাটকে। এ সময় তাঁর মুখে মাস্ক ছিল।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর আনুশকার পোশাক ও শারীরিক গঠন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়। নেটিজেনদের একাংশের ধারণা, অভিনেত্রী আবারও মা হতে পারেন। কেউ কেউ প্রশ্ন তুলেছেন, তাঁদের সন্তান ভামিকা ও অকায়ে কি এবার নতুন ভাই বা বোন পেতে যাচ্ছে?

তবে শুধু একটি ভিডিও কিংবা ঢিলেঢালা পোশাক দেখে কারও অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়ে নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছানোর সুযোগ নেই। আনুশকা ও বিরাটের পক্ষ থেকেও এ বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি। ফলে বিষয়টি এখন পর্যন্ত সামাজিক যোগাযোগমাধ্যমের জল্পনার মধ্যেই সীমাবদ্ধ।

এদিকে সম্প্রতি মুম্বাইয়ে আধ্যাত্মিক আবহে সময় কাটাতেও দেখা গেছে বিরাট ও আনুশকাকে। রোববার মার্কিন সংগীতশিল্পী কৃষ্ণ দাসের লাইভ কীর্তনে অংশ নেন তাঁরা। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দুজনকে হাততালি দিয়ে কীর্তন উপভোগ করতে এবং ভক্তিগীতির সঙ্গে মৃদুস্বরে কণ্ঠ মেলাতে দেখা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা