বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
কর কমিশনারের কার্যালয়ে ৪১ পদে নিয়োগ, এসএসসি পাসেই আবেদন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষে ৩৯৩ জনের বড় নিয়োগ এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার মানিক পশারীর প্রতি জাবি শিক্ষার্থীদের শ্রদ্ধা, স্মরণে মোমবাতি প্রজ্বালন তৃতীয়বার মা হচ্ছেন আনুশকা? বিরাটের সঙ্গে ভিডিও ঘিরে জল্পনা আ.লীগের রাজনীতি করার অধিকার নেই: শফিকুর রহমান ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী দেশেই আছেন শাহজালাল রুমি, হাইকোর্টে আগাম জামিনের আবেদন কুড়িগ্রামে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ জীবন নিয়ে সন্তুষ্ট সাফা, জীবনসঙ্গী হিসেবে চান যেমন মানুষ
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

কর কমিশনারের কার্যালয়ে ৪১ পদে নিয়োগ, এসএসসি পাসেই আবেদন

ডেস্ক রিপোর্ট

কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল-কুমিল্লায় জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটির ৭টি ক্যাটাগরিতে ১৩তম থেকে ২০তম গ্রেডে মোট ৪১ জনকে নিয়োগ দেওয়া হবে।

 

আগ্রহী প্রার্থীরা আগামী ৫ নভেম্বর ২০২৬, বিকেল ৫টা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। তবে এ নিয়োগে শুধু কুমিল্লা, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করার সুযোগ পাবেন।

কোন পদে কতজন নিয়োগ

বিজ্ঞপ্তি অনুযায়ী, ব্যক্তিগত সহকারী পদে একজন, প্রধান সহকারী পদে পাঁচজন, উচ্চমান সহকারী পদে পাঁচজন, সাঁট মুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর পদে ১২ জন, অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে ১০ জন, গাড়িচালক পদে তিনজন এবং অফিস সহায়ক পদে পাঁচজন নিয়োগ দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতা ও বেতন

  • ব্যক্তিগত সহকারী : স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে।
সাঁটলিপিতে ইংরেজিতে প্রতি মিনিটে ৮০ শব্দ ও বাংলায় ৫০ শব্দের গতি এবং কম্পিউটার মুদ্রাক্ষরে ইংরেজিতে ৩০ ও বাংলায় ২৫ শব্দের গতি প্রয়োজন। বেতন স্কেল ২৪,০০০-৫৮,০০০ টাকা।

  • প্রধান সহকারী : স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষরে ইংরেজিতে প্রতি মিনিটে ৩০ ও বাংলায় ২৫ শব্দের গতি থাকতে হবে। বেতন স্কেল ২৪,০০০-৫৮,০০০ টাকা।
  • উচ্চমান সহকারী : স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষরে ইংরেজিতে প্রতি মিনিটে ৩০ ও বাংলায় ২৫ শব্দের গতি প্রয়োজন। বেতন স্কেল ২৩,৫০০-৫৬,৮০০ টাকা।
  • সাঁট মুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর : স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। সাঁটলিপিতে ইংরেজিতে প্রতি মিনিটে ৭০ ও বাংলায় ৪৫ শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে ইংরেজিতে ৩০ ও বাংলায় ২৫ শব্দের গতি প্রয়োজন। বেতন স্কেল ২৩,৫০০-৫৬,৮০০ টাকা।
  • অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক : এইচএসসি বা সমমান পাস হতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে ইংরেজি ও বাংলায় প্রতি মিনিটে ২০ শব্দের গতি থাকতে হবে। বেতন স্কেল ২১,৯০০-৫২,৯০০ টাকা।
  • গাড়িচালক : এসএসসি বা সমমান পাস এবং হালকা যান চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। বেতন স্কেল ২১,৯০০-৫২,৯০০ টাকা।
  • অফিস সহায়ক : এসএসসি বা সমমান পাস হতে হবে। বেতন স্কেল ২০,০০০-৪৮,৪০০ টাকা।

বয়সসীমা ও আবেদন ফি

২০২৬ সালের ১ অক্টোবর তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। ১ থেকে ৬ নম্বর পদের জন্য আবেদন ফি ১১২ টাকা এবং ৭ নম্বর পদের জন্য ৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

আবেদন করবেন যেভাবে : আগ্রহী প্রার্থীদের নির্ধারিত অনলাইন লিংকে প্রবেশ করে আবেদনপত্র পূরণ করতে হবে।

আবেদনের শেষ সময় : ৫ নভেম্বর, ২০২৬ বিকেল ৫টা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা