শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

উইন্ডিজদের আগ্রাসী ব্যাটিংয়ে বাংলাদেশের বাজে শুরু

প্রতিবেদকের নাম

১৭০ রানের লক্ষ্যটা যে পর্যাপ্ত নয়, সেটাই হয়তো টের পাচ্ছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের দুই ওপেনারের বিপক্ষে যেন স্বাগতিক স্পিনাররা পছন্দের লাইন-লেন্থ খুঁজে পাচ্ছেন না। ফলে ১৪.১ ওভারে কোনো উইকেট না হারিয়েই ক্যারিবীয়রা ৬৪ রান তুলে ফেলেছে। জয় পেতে তাদের দরকার আর ১০৬ রান।

মিরপুর টেস্টে সবেচেয়ে নিয়মিত দৃশ্য আলোকস্বল্পতা। চতুর্থ দিনেও সেটাই খেলায় বিঘ্ন ঘটাচ্ছে। এবার নেমেছে বৃষ্টিও। এ নিয়ে দ্বিতীয় দফায় বৃষ্টির কারণে আজকের (শনিবার) খেলায় বিপত্তি বেধেছে। এখন পর্যন্ত ওপেনার জন ক্যাম্পবেল ৩৫ বলে ২৭ এবং ব্রেন্ডন কিং ৫১ বলে ২৯ রানে অপরাজিত আছেন।

চতুর্থ ইনিংসে এখন পর্যন্ত বাংলাদেশ তিন স্পিনারকে দিয়ে সফরকারী ওপেনারদের বিপরীতে আক্রমণ চালাচ্ছে। এর মধ্যে মিরাজের ওপর বেশি আগ্রাসী হয়েছেন ক্যাম্পবেল-কিং। আর সবচেয়ে মিতব্যয়ী ছিলেন তাইজুল ইসলাম। আগের ইনিংসে ৪ উইকেট ও পরে ব্যাটিংয়ে ক্যারিয়ারের প্রথম ফিফটি হাঁকানো নাঈম হাসানও ব্রেকথ্রু পাওয়ার চেষ্টায় আছেন।

এর আগে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ ১৪২ রানে অলআউট হয়েছে। আট নম্বরে ব্যাটিংয়ে নামা নাঈমের ৫২ রানই স্বাগতিকদের পক্ষে সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ। দ্বিতীয় সর্বোচ্চ ২২ রান এসেছে জাকের আলি অনিকের ব্যাটে। নাজমুল হোসেন শান্ত’র দল ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল গতকালই (শুক্রবার)। ৫৩ রানেই তারা ৬ উইকেট হারিয়ে বসে। টেল-এন্ডারে নাঈমের ফিফটি আগের ২৭ রানের লিড মিলিয়ে বাংলাদেশকে ১৬৯ রানের লিড পাইয়ে দেয়।

দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক রোস্টন চেজ সর্বোচ্চ ৫ এবং আগের ইনিংসে ফাইফার নেওয়া জোমেল ওয়ারিকান ৪ উইকেট শিকার করেছেন। এ নিয়ে টেস্ট ক্যারিয়ারে পঞ্চম ফাইফার পেলেন চেজ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা