রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

ঢাকায় মুগ্ধতা ছড়িয়ে এবার চট্টগ্রামে বাপ্পার একক কনসার্ট

প্রতিবেদকের নাম

দেশের অন্যতম গুণী সংগীতশিল্পী বাপ্পা মজুমদারের গান কিংবা কনসার্ট মানেই শ্রোতাদের কাছে বিশেষ কিছু। যদিও দীর্ঘ ক্যারিয়ারে একক শো করেছেন হাতে গোনা। ৯ অক্টোবর ঢাকার কেআইবি মিলনায়তনে করেছিলেন ‘মুনলাইট মেলোডিজ’ শীর্ষক কনসার্ট।

হাউজফুল সেই কনসার্টে আসা প্রতিটি শ্রোতা অপার মুগ্ধতা নিয়ে ফিরেছিল ঘরে। পৌনে চার ঘণ্টার শো, প্রায় ত্রিশটি গানের পরিবেশনা। তবু শেষ মুহূর্তে শ্রোতাদের অনুরোধ ছিল, ‘আরও চাই, চলতে থাকুক’।

ঢাকার শ্রোতাদের মন তো মাতালেন, এবার সেই রেশ বন্দরনগরীতে নিয়ে যেতে চান বাপ্পা। ২০ নভেম্বর চট্টগ্রামের রেডিসন ব্লু হোটেলের মিলনায়তনে হবে একই নামের কনসার্ট। এর ঘোষণা দিয়ে চট্টগ্রামবাসীর উদ্দেশে বাপ্পা ফেসবুকে লেখেন, ‘প্রিয় চট্টগ্রামবাসী, তোমরা কি একটা মিউজিক্যাল থেরাপির জন্য প্রস্তুত?’

থেরাপিই বটে। বাপ্পার সুর, সংগীত আর গায়কী মিলে যে আবহ তৈরি করে, শ্রোতাদের মনে তা থেরাপির মতোই কাজ করে।

এরই মধ্যে শুরু হয়েছে কনসার্টের টিকিট বিক্রি। দুই ধরনের টিকিট থাকছে, মুনলাইট জোনে প্রতি টিকিট ৩ হাজার টাকা, আর মিডনাইট জোনের টিকিটের দাম ২ হাজার টাকা করে। ২০ নভেম্বর বিকেল ৫টায় খুলে দেওয়া হবে গেট। আর কনসার্ট শুরু হবে সন্ধ্যা ৭টায়।

কনসার্টটির আয়োজন করছে ম্যাভিক্স গ্লোবাল। আয়োজকরা এক বার্তায় চট্টগ্রামবাসীর উদ্দেশে জানান, ‘সুরের রাজা বাপ্পা মজুমদারের একক লাইভ কনসার্টের বিশেষ আয়োজনে সবাইকে আমন্ত্রণ। এই আয়োজনে বাপ্পা পরিবেশন করবেন তার জনপ্রিয় ও কালজয়ী গানগুলো। হৃদয়ছোঁয়া পরিবেশনা আর সুপরিকল্পিত সংগীত আয়োজনের মধ্য দিয়ে জন্য তৈরি হবে এক অনন্য সংগীতসন্ধ্যা।’

এ কনসার্টের টিকিট পাওয়া যাচ্ছে ‘গেট সেট রক’-এর ওয়েবসাইটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা