রবিবার, ২৮ জুন ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
আর্জেন্টিনা সমর্থক সাংবাদিকদের হারালেন ব্রাজিল সমর্থক সাংবাদিকরা রোহিঙ্গা ইস্যুতে চীন অত্যন্ত ইতিবাচক ভূমিকা পালনের প্রতিশ্রুতি দিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী দ্রুততম হ্যাটট্রিকে রেকর্ড ফরাসি তারকা উসমান দেম্বেলের চট্টগ্রামে ৮০০ একর জমিতে হবে ‘চাইনিজ শিল্প পার্ক’, মন্ত্রিসভায় সিদ্ধান্ত কক্সবাজার সৈকতে গোসলে নেমে পর্যটক নিখোঁজ গণভোটের রায় নিয়ে প্রতারণা করলে, হাসিনার পরিণতি হবে তারেক জিয়ার বিশ্বকাপ থেকে ১২ দল আউট, নকআউট নিশ্চিত করল ২৮ দল বীমা খাতে আস্থা ফেরাতে ডিজিটাল রূপান্তর ও সুশাসনের বিকল্প নেই: ড. তিতুমীর তুরাগে ছাত্রলীগের সাত নেতাকর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন ইউনিকো হসপিটালে ন্যাশনাল ওয়ার্কশপ অন ক্রিটিক্যাল কেয়ার নার্সিং কর্মশালা
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

অপূর্বর জন্য দিনটি আজ বিশেষ

প্রতিবেদকের নাম

জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর জন্মদিন আজ ২৭ জুন (শনিবার)। এটি তার জীবনে অন্যরকম এক আনন্দের দিন। কারণ, এটি শুধু তার জন্মদিনই নয়, একই দিনে একমাত্র ছেলে জায়ান ফারুক আয়াশেরও জন্মদিন। প্রতি বছর একই দিনে বাবা-ছেলের জন্মদিন উদযাপন করেন তারা।

১৯৮৫ সালের ২৭ জুন জন্ম নেওয়া অপূর্ব এবার ৪১ বছর পূর্ণ করে ৪২ বছরে পা রাখলেন। বিশেষ এদিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত, সহশিল্পী, নির্মাতা ও শুভানুধ্যায়ীদের শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হচ্ছেন জনপ্রিয় এই অভিনেতা। অনেকে তার সঙ্গে তোলা পুরোনো ছবিও শেয়ার করে সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সাফল্য কামনা করেছেন।

এদিকে, জন্মদিন উপলক্ষে বাবা-ছেলের একটি ছবি প্রকাশ করে অপূর্ব লিখেছেন, ‘জন্মদিনের সুন্দর শুভেচ্ছাগুলোর জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।’

বলা দরকার, অপূর্বর শোবিজে যাত্রা শুরু হয় ২০০২ সালে ‘ইউ গট দ্য লুকস’ প্রতিযোগিতায় ‘মি. বাংলাদেশ’ নির্বাচিত হওয়ার মাধ্যমে। এরপর অমিতাভ রেজা চৌধুরীর পরিচালনায় একটি বিজ্ঞাপনে অভিনয় করে দর্শকদের নজরে আসেন। ২০০৬ সালে গাজী রাকায়েত পরিচালিত ‘বৈবাহিক’ নাটকের মাধ্যমে অভিনয়ে আনুষ্ঠানিক অভিষেক হয় তার।

দীর্ঘ দুই দশকের ক্যারিয়ারে অসংখ্য জনপ্রিয় নাটক ও টেলিফিল্মে অভিনয় করেছেন অপূর্ব। বিশেষ করে ২০১৭ সালে মিজানুর রহমান আরিয়ান পরিচালিত ‘বড় ছেলে’ নাটকে মধ্যবিত্ত এক তরুণের চরিত্রে তার অভিনয় দর্শকদের হৃদয়ে স্থায়ী জায়গা করে নেয়। ছোটপর্দার পাশাপাশি ওটিটি, সিনেমা এবং কলকাতার সিনেমাতেও কাজ করে নিজের অভিনয় দক্ষতার প্রমাণ দিয়েছেন তিনি।

সম্প্রতি মুক্তি পেয়েছে অপূর্বর নতুন ওয়েবফিল্ম ‘হেডলাইন’। রহস্য-থ্রিলার ঘরানার এই ওয়েবফিল্মে তার সঙ্গে অভিনয় করেছেন ইয়াশ রোহান, সারিকা সাবরিন ও চঞ্চল চৌধুরী। মুক্তির পর থেকেই দর্শকদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাচ্ছে ওয়েবফিল্মটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা