মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

ইরাকে মার্কিন তেল ট্যাংকারে হামলায় ভারতীয় ক্রু নিহত

প্রতিবেদকের নাম

ইরাকের বসরার কাছে বুধবার (১১ মার্চ) মার্কিন মালিকানাধীন একটি অপরিশোধিত তেল ট্যাংকারে হামলায় একজন ভারতীয় ক্রু সদস্য নিহত হয়েছেন। বাগদাদে অবস্থিত ভারতীয় দূতাবাস এ তথ্য নিশ্চিত করেছে। খবর আল-জাজিরার।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে দূতাবাস জানিয়েছে, বুধবার ইরাকের বসরার কাছে মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাতলে চলাচলকারী মার্কিন মালিকানাধীন একটি অপরিশোধিত তেল ট্যাংকার ‘সেফসি বিষ্ণু’ জাহাজ আক্রমণের শিকার হয়, যেখানে একজন ভারতীয় ক্রু সদস্য প্রাণ হারান। বাকি ১৫ জন ভারতীয় ক্রুকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

দূতাবাস আরও জানিয়েছে, তারা ইরাকের কর্তৃপক্ষ এবং উদ্ধারকৃত ভারতীয় নাবিকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা