শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
শিরোনাম
বিজয় দিবসের আগেই বীরশ্রেষ্ঠ হামিদুরের নতুন ভাস্কর্য, কমিটি গঠন এমপি গাজী নজরুলের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে: মাহ্দী আমিন ছাত্রীকে ধর্ষণ মামলায় প্রধান শিক্ষকসহ দুইজন গ্রেপ্তার কর্মসংস্থানে সমতার অঙ্গীকারে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন হলো স্বপ্ন আকস্মিক স্কুল পরিদর্শনে গিয়ে ক্লাস নিলেন ইউএনও এপস্টেইনের মডেল সরবরাহকারী সিয়াদের রহস্যজনক মৃত্যু! চুরির মামলায় ইউরোপিয়ান ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান ও তার পিএস রিমান্ডে বাংলাদেশের সংকটকালে চীন বরাবরই পাশে রয়েছে: রাষ্ট্রদূত শিক্ষার্থীদের নিরাপত্তার নিশ্চয়তা পেলে অনশন ভাঙবেন সোনম ওয়াংচুক
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

‘এই সময়ে এসবে একটু লজ্জাও লাগে’

প্রতিবেদকের নাম

টালিউডের ব্যবসাসফল সিনেমা ‘অর্ধাঙ্গিনী’। নির্মাতা কৌশিক গঙ্গোপাধ্যায়ের পরিচালনায় সিনেমাটির কেন্দ্রীয় ভূমিকায় দেখা গিয়েছিল দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানকে। এবার তিন বছর পর মুক্তি পেতে যাচ্ছে এর সিক্যুয়েল ‘আজও অর্ধাঙ্গিনী’। এ উপলক্ষে বর্তমানে কলকাতায় জয়া। অংশ নিচ্ছেন প্রচার-প্রচারণায়।

অনেকদিন পর আবারও কৌশিক গঙ্গোপাধ্যায়ের সিনেমাতে হাজির হতে চলেছেন বাংলাদেশি এই অভিনেত্রী। পুরোনো ম্যাজিক কি কাজ করবে- ভারতীয় গণমাধ্যম সংবাদ প্রতিদিন’র এমন এক প্রশ্নে জয়া বলেন, ‘এই ছবিটা (আজও অর্ধাঙ্গিনী) কোনোভাবে যদি দর্শকপ্রিয়তা পায় তাহলে ভালো লাগবে। তবে বলব, ম্যাজিক তো তৈরি করা যায় না, ম্যাজিক হয়ে ওঠে! ম্যাজিক আদৌ হয়েছে কিনা সেটার জন্য আমিও অপেক্ষা করছি।’

আজ সোমবার (২৯ জুন) প্রকাশিত ওই সাক্ষাৎকারে জন্মদিন, ফুটবল বিশ্বকাপ, টালিউডসহ নানা বিষয়ে কথা বলেছেন জয়া আহসান। আগামী ১ জুলাই বাংলাদেশি এই অভিনেত্রীর জন্মদিন। বিশেষ এ দিনটি প্রসঙ্গে তার ভাষ্য, ‘জন্মদিন থাকলেও খুব উদযাপন করার মানুষ আমি নই। বন্ধুবান্ধব, কাছের আত্মীয় আর অনুরাগীরা খুব ভালোবেসে মনে করে, ভালো লাগে। সেই দিনটায় নিজেকে আরেকটু স্পেশাল ভাবতে ইচ্ছে করে। ছোটবেলায় প্রজাপতি ড্রেস পরে যেমন আদর-উদযাপন হত, মনে পড়ে। তবে এই সময়ে এসবে একটু লজ্জাও লাগে।’

ফুটবল বিশ্বকাপে কোন দলের সমর্থক কিংবা কার ফ্যান জয়া- এমন প্রশ্নে তিনি বলেন, ‘শেষবার রাশিয়ায় গিয়ে বিশ্বকাপ দেখেছিলাম। এবারে যাওয়া হলো না। পর্তুগালকে খুব ভালোবাসি, কিন্তু চারপাশে সারাক্ষণ আর্জেন্টিনা-ব্রাজিল শুনতে হয়! রোনালদোকে (ক্রিস্টিয়ানো) খুব ভালো লাগে। কিন্তু মুশকিল হচ্ছে, মেসিকেও ভালো লাগে (জোরে হাসি)।’

সবশেষ বিধানসভায় পশ্চিমবঙ্গের রাজনীতিতে পালাবদল ঘটে। বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করে বিজেপি। সাক্ষাৎকারে উঠে এসেছে সেই প্রসঙ্গও। জয়ার কাছে প্রশ্ন রাখা হয়েছিল- এই মুহূর্তে টালিউডে কাজ করা নিয়ে কতটা আশাবাদী?

অভিনেত্রী বলেন, ‘বাংলা ছবির জন্য কাজ করি। এটা ঠিক, আরেকটি দেশের পাসপোর্ট বহন করি। কিন্তু এতদিন ধরে তো এখানে (টালিউড) কাজ করছি, কোনোভাবে মনে হয়নি যে আমি এই ইন্ডাস্ট্রির বাইরের কেউ। যদি এখানকার বাসিন্দা হতাম, তারপরেও বোধহয় যে পরিমাণ কাজ করছি এইটুকুই করতাম। একইরকম ভালোবাসা দিয়ে এখানে আমার অভিনীত ছবি রিলিজ করেছে, একইরকম ভালোবাসা দিয়ে মানুষ আমাকে ডাকছে। প্রোডাকশন হাউজগুলো একই রকম ভালোবাসা দিয়ে তাদের ছবিতে নিচ্ছে, পরিচালকদের ক্ষেত্রেও একই কথা বলব। সেটা আমি অন্তত টের পাই।’

যোগ করে তিনি বলেন, ‘বাংলা ইন্ডাস্ট্রির দর্শকের জন্য আমি। আমার মতো করে সার্ভ করি। সেখানে আমার কিছুটা হলেও অবদান থাকলে ভালো লাগে, সেটাই করে যাচ্ছি।’

উল্লেখ্য, নিজ দেশের গণ্ডি পেরিয়ে কলকাতা থেকে বলিউড- সবখানেই নিজের অভিনয় দক্ষতার স্বাক্ষর রেখেছেন জয়া আহসান। টালিউডে ২০২৩ সালে মুক্তি পেয়েছিল তার অভিনীত ‘অর্ধাঙ্গিনী’। মুক্তির পর পর্দায় অভিনেত্রীর ‘মেঘনা’ চরিত্রটি সমালোচকমহলে বেশ প্রশংসা কুড়িয়েছিল। এবার ভক্তরা ফের এ সিনেমার সিক্যুয়েলে কৌশিক, জয়া ও চূর্ণি গঙ্গোপাধ্যায়ের ম্যাজিক দেখার অপেক্ষায় রয়েছেন। সব ঠিক থাকলে, আগামী ৩ জুলাই পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘আজও অর্ধাঙ্গিনী’।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা