মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

গোলাপি স্যাটিনের পোশাকে জয়ার মায়াবী লুক, মুগ্ধ ভক্তরা

বিনোদন প্রতিবেদক:

অভিনয়দক্ষতায় আগেই দর্শকের মন জয় করেছেন। সৌন্দর্য, স্বতন্ত্র ব্যক্তিত্ব আর ফ্যাশন-সচেতনতায়ও বরাবরই আলোচনায় থাকেন অভিনেত্রী জয়া আহসান। বয়সের হিসাবকে যেন পেছনে ফেলে নতুন সাজে বারবার ভক্তদের চমকে দিচ্ছেন তিনি।

সম্প্রতি গোলাপি আভায় মোড়ানো স্যাটিনের পোশাকে নতুন ফটোশুটে ধরা দিয়েছেন জয়া। খোলা চুল, স্নিগ্ধ সাজ আর মায়াবী অভিব্যক্তিতে ছবিগুলোতে ফুটে উঠেছে তাঁর স্বতন্ত্র ফ্যাশন-ভাবনা।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিগুলো প্রকাশ করে মজার ছলে জয়া লিখেছেন, ‘প্রেমে পড়া বারণ।’ ছবিতে কখনো টেবিলে ভর দিয়ে, কখনো চেয়ারে বসে ভিন্ন ভঙ্গিতে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন এই অভিনেত্রী। হালকা গোলাপি স্যাটিনের পোশাকে তাঁর স্নিগ্ধ উপস্থিতি নজর কেড়েছে অনুরাগীদের।

 

ছবিগুলো প্রকাশ্যে আসতেই মন্তব্যের ঘরে প্রশংসায় মেতেছেন ভক্তরা। সংগীতশিল্পী সুনিধি নায়েক মন্তব্য করেছেন, ‘প্রেমে পড়ে গেলাম তো।’ আরেক অনুরাগী লিখেছেন, ‘আপনি দিন দিন আরও সুন্দর হয়ে যাচ্ছেন।’

জয়ার নতুন এই ফটোশুট ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের আগ্রহের যেন কমতি নেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা