বুধবার, ২৪ জুন ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
যত্রতত্র বর্জ্য ফেলা বন্ধে ডিএসসিসি, বিডি ক্লিন ও রেড ক্রিসেন্টের যৌথ উদ্যোগ আ. লীগের অপরাধের বিচার না করলে সরকার মেয়াদ পূর্ণ করতে পারবে না জাতীয় চিড়িয়াখানায় এল বিদেশি দুই জাতের প্রাণী সংসদ অধিবেশনের চেয়ে গুরুত্বপূর্ণ কোনো রাষ্ট্রীয় কাজ নেই: স্পিকার ওয়ান ব্যাংক থেকে নগদ-এ তাৎক্ষণিক পাঠানো যাবে টাকা জাকার্তায় বৈশ্বিক সম্মেলনে দেশের উচ্চশিক্ষার অগ্রযাত্রা তুলে ধরলেন সবুর খান প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম প্রেসিডেন্টের সাক্ষাৎ জাইমা রহমানের ছবি ব্যবহার করে প্রতারণার মামলায় আইনজীবী রিমান্ডে অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির সভাপতি কাইয়ুম, মহাসচিব লুৎফর রোনালদো আমাদের দলের আদর্শ: পর্তুগাল কোচ
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

চাপে থাকা স্পেনকে হারাতে চায় সৌদি আরব

প্রতিবেদকের নাম

সৌদি আরবের গোলরক্ষক আহমেদ আল-কাসার বলেছেন, স্পেনকে হারানো অসম্ভব কিছু নয়। অন্যদিকে কেপ ভার্দের বিপক্ষে ম্যাচে পয়েন্ট হারানোর পর সমালোচনাকে অনুপ্রেরণা হিসেবে দেখছেন স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে।রোববার স্পেন-সৌদি আরব ম্যাচ শুরু হবে রাত ১০টায়। সৌদি আরব ম্যাচের আগে সেই সমালোচনাকে অনুপ্রেরণা হিসেবেই নিচ্ছেন স্প্যানিশ কোচ। তিনি আগের ম্যাচের ফলাফল নিয়ে খুব বেশি চিন্তিত নন।

স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে বলেছেন, সমালোচনা আমাদের অনুপ্রাণিত করছে। আগের ম্যাচের ফলাফল ছেলেদের প্রস্তুতিতে কোনো ব্যাঘাত ঘটায়নি। সৌদি আরব সম্ভবত রক্ষণাত্মক কৌশলে খেলবে, যা তাদের জন্য উপযুক্ত হতে পারে। তবে আমাদের সতর্ক থাকতে হবে। কেপ ভার্দে ম্যাচে বদলি হিসেবে মাঠে নেমেছিলেন লামিনে ইয়ামাল। বার্সেলোনার এই তারকা কি সৌদি আরবের বিপক্ষেও শুরুর একাদশে থাকবেন? এ প্রশ্নে কৌশলী উত্তর দিয়েছেন কোচ। লুইস দে লা ফুয়েন্তে আরও বলেন, ইয়ামালকে প্রথম একাদশে রাখা বা তাকে কতটা খেলানো হবে এ নিয়ে আপনারা প্রশ্ন করছেন। মূল বিষয় হলো, সে স্বস্তি বোধ করছে, এটাই ভালো খবর।

সৌদি আরব কোচ জর্জিও দনিস বলেছেন, ইয়ামাল সম্ভবত বিশ্বের সেরা প্রতিভা। বার্সেলোনায় সে মেসির জায়গা নেয়ার কাজটা দারুণভাবে করছে। ইয়ামালের মতো ফুটবলারের বিপক্ষে খেলতে পারাটা আনন্দের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা