বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
কর কমিশনারের কার্যালয়ে ৪১ পদে নিয়োগ, এসএসসি পাসেই আবেদন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষে ৩৯৩ জনের বড় নিয়োগ এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার মানিক পশারীর প্রতি জাবি শিক্ষার্থীদের শ্রদ্ধা, স্মরণে মোমবাতি প্রজ্বালন তৃতীয়বার মা হচ্ছেন আনুশকা? বিরাটের সঙ্গে ভিডিও ঘিরে জল্পনা আ.লীগের রাজনীতি করার অধিকার নেই: শফিকুর রহমান ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী দেশেই আছেন শাহজালাল রুমি, হাইকোর্টে আগাম জামিনের আবেদন কুড়িগ্রামে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ জীবন নিয়ে সন্তুষ্ট সাফা, জীবনসঙ্গী হিসেবে চান যেমন মানুষ
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জয় দিয়ে শুরু বাংলাদেশের বিশ্বকাপ মিশন

প্রতিবেদকের নাম

নেদারল্যান্ডসকে ৬ উইকেটে হারিয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে উড়ন্ত সূচনা করেছে বাংলাদেশ। জয়ে বড় ভূমিকা রেখেছেন ওপেনার জুয়াইরিয়া ফেরদৌস ও ব্যাটার শারমিন আক্তার।

আজ রোববার বার্মিংহামের মাঠে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে নেদারল্যান্ডসের শুরুটা খুব একটা ভালো হয়নি। বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারায় ডাচরা। তবে দলের হাল ধরেন অধিনায়ক বাবেট ডি লিড। একপ্রান্ত আগলে রেখে ৪৫ বলে ৫০ রানের একটি দায়িত্বশীল ইনিংস খেলেন তিনি। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে নেদারল্যান্ডস সংগ্রহ করে ১৩৯ রান।

বাংলাদেশের বোলারদের সম্মিলিত প্রচেষ্টায় ডাচদের আটকে রাখা সম্ভব হয়েছে। মারুফা আক্তার নেন দুটি উইকেট এবং ফারিহা তৃষ্ণা, সানজিদা আক্তার মেঘলা, রাবেয়া খান ও ঋতু মণি একটি করে উইকেট নেন।

১৪০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ওপেনার জুয়াইরিয়া ফেরদৌসের ব্যাটে ঝড়ো সূচনা পায় বাংলাদেশ। ডাচ বোলারদের ওপর চড়াও হয়ে মাত্র ৩৩ বলে ৭টি চার ও ২টি ছক্কায় ফিফটি তুলে নেন তিনি। ফিফটি করেই তার উইকেট হারালে কিছুটা বিপদে পড়ে বাংলাদেশ। অষ্টম ওভারে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি গোল্ডেন ডাক নিয়ে মাঠ ছাড়েন এবং ১০ম ওভারে দিলারা আক্তার (২৬) ও ১১তম ওভারের শেষ বলে দলীয় ৮৫ রানে সোবহানা মোস্তারি আউট হলে চাপে পড়ে বাঘিনীরা।

শেষ পর্যন্ত শারমিন আক্তার এবং স্বর্ণা আক্তারের অবিচ্ছিন্ন ৫৬ রানের জুটি জয়ের বন্দরে পৌঁছে দেয় দলকে। শারমিন ৩২ বলে ৩৭ এবং স্বর্ণা ১৭ বলে ১৮ রান করে অপরাজিত থাকেন। ৫ বল ও ৬ উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত হয় বাংলাদেশের।

এই জয়ের আত্মবিশ্বাস নিয়ে নিজেদের পরবর্তী খেলায় অস্ট্রেলিয়া বিপক্ষে ১৭ জুন মাঠে নামবে বাংলাদেশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা