মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

দুর্গাপূজাকে কেন্দ্র করে খুলনার প্রতিটি পূজামণ্ডপের নিরাপত্তায় পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে: কেএমপি কমিশনার

প্রতিবেদকের নাম

সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও আনন্দঘন পরিবেশে উদ্‌যাপন নিশ্চিত করতে খুলনা মহানগরীতে নিশ্ছিদ্র নিরাপত্তাবেষ্টনী গড়ে তুলেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)। পূজামণ্ডপ ও আশপাশের সংবেদনশীল এলাকাগুলোতে সিসিটিভি ক্যামেরা স্থাপন, সাদাপোশাকে গোয়েন্দা মোতায়েন ও বিশেষ টহল জোরদার করা হয়েছে।

 

রোববার (১৮ অক্টোবর) সকালে খুলনার ঐতিহাসিক আর্য ধর্মসভা মন্দির ও পূজামণ্ডপ পরিদর্শন শেষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব কথা জানান কেএমপি কমিশনার সাজ্জাদুর রহমান।

 

পুলিশ কমিশনার বলেন, “দুর্গাপূজাকে কেন্দ্র করে নগরীর প্রতিটি পূজামণ্ডপের নিরাপত্তায় পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। পূজামণ্ডপ ও আশপাশের এলাকাগুলোতে সাদাপোশাকের গোয়েন্দা পুলিশ, স্ট্যান্ডবাই পুলিশ টিম এবং তদারকি দল নিরবচ্ছিন্নভাবে দায়িত্ব পালন করছে।”

 

তিনি আরও জানান, নিরাপত্তা নিশ্চিতে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে। নগরীর গুরুত্বপূর্ণ প্রবেশপথ এবং জনসমাগমপূর্ণ স্থানগুলোতে বিশেষ নজরদারি বাড়ানো হয়েছে, যাতে কোনো অসাধু চক্র অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মাঠপর্যায়ে সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন।

 

উৎসব নির্বিঘ্ন করতে পুলিশের পাশাপাশি নগরবাসীকেও সতর্ক থাকার এবং যেকোনো সন্দেহজনক পরিস্থিতি চোখে পড়লে তাৎক্ষণিক পুলিশকে জানানোর আহ্বান জানান কমিশনার।

 

পরিদর্শনকালে কেএমপি’র অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সম্প্রতি অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড প্রটোকল, অতিরিক্ত দায়িত্বে অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ, পিপিএম-সেবা; অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত ডেপুটি পুলিশ কমিশনার (সদর দপ্তর, অতিরিক্ত দায়িত্বে এফঅ্যান্ডবি) এম, এম শাকিলুজ্জামান এবং অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম অ্যান্ড অপস (ভারপ্রাপ্ত)-সহ পুলিশের বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা