রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

নজর কাড়লেন বিদ্যা সিনহা মিম

প্রতিবেদকের নাম

সাগর পাড় থেকে তোলা মিমের স্নিগ্ধ লুকের পাশাপাশি তাঁর মার্জিত পোশাক নজর কেড়েছে বেশ। পরনে নীল রঙের প্রিন্টযুক্ত সাদা টপস। দুর্গাপূজার ছুটির আমেজ পুরোপুরি শেষ না হতেই ঘুরতে বেরিয়েছেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। সদ্য নিজের সামাজিক মাধ্যমে নিজেকে ধরা দিলেন সাগরপাড় থেকে। ঘুরতে প্রায়ই দেশের বাইরে যান এই চিত্রনায়িকা। তবে এবার দেশেই ছুটি কাটাচ্ছেন। জানালেন, কক্সবাজার সমুদ্রসৈকতে তিনি। প্রকাশ করলেন একগুচ্ছ ছবি। নিজেকে নান্দনিক রূপে, মনোরম পরিবেশে ফ্রেমবন্দি করেছেন। চোখে রোদচশমা, হাতে স্টাইলিশ হ্যান্ডব্যাগ এবং চুলে ফুল গুঁজে যেন নিজের বিচ লুকটি পরিপূর্ণ করেছেন এই অভিনেত্রী। এ ছাড়াও, কক্সবাজারের বেলাভূমিতে একটি সাদা ঘোড়ার পাশে দাঁড়িয়ে, আবার ঘোড়ার পিঠে চড়ে বেশ কিছু পোজ দিয়েছেন মিম। তাঁর এই পোস্ট করা ছবিগুলোতে ব্যাকগ্রাউন্ডে বাজছে ফাহমিদা নবী ও সামিনা চৌধুরীর গাওয়া জনপ্রিয় গান ‘দূর দীপবাসিনী’। সৈকতের এই স্টাইলিশ লুকের ছবিগুলো প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গেই তা ভক্তদের নজর কেড়েছে। কমেন্ট বক্সে ভক্ত-অনুরাগীরা বিভিন্ন মন্তব্য করে তাঁদের ভালোলাগা ও মুগ্ধতা প্রকাশ করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা