বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
কর কমিশনারের কার্যালয়ে ৪১ পদে নিয়োগ, এসএসসি পাসেই আবেদন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষে ৩৯৩ জনের বড় নিয়োগ এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার মানিক পশারীর প্রতি জাবি শিক্ষার্থীদের শ্রদ্ধা, স্মরণে মোমবাতি প্রজ্বালন তৃতীয়বার মা হচ্ছেন আনুশকা? বিরাটের সঙ্গে ভিডিও ঘিরে জল্পনা আ.লীগের রাজনীতি করার অধিকার নেই: শফিকুর রহমান ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী দেশেই আছেন শাহজালাল রুমি, হাইকোর্টে আগাম জামিনের আবেদন কুড়িগ্রামে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ জীবন নিয়ে সন্তুষ্ট সাফা, জীবনসঙ্গী হিসেবে চান যেমন মানুষ
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

‘পরীমণি ছাড়া সবার চেহারাই সার্জারি করা’

প্রতিবেদকের নাম

শোবিজ তারকা থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যেও বর্তমানে চেহারার সৌন্দর্য বৃদ্ধি নিয়ে নানা আগ্রহ উল্লেখযোগ্য হারে বেড়েছে। সৌন্দর্যচর্চা, কসমেটিক ট্রিটমেন্ট ও অ্যাস্থেটিক পদ্ধতির ব্যবহার নিয়ে এবার খোলামেলা মন্তব্য করেছেন অভিনেত্রী তমা মির্জা। সম্প্রতি একটি টেলিভিশন শোতে তিনি এ বিষয়ে কথা বলেন।

দাবি করেন, ‘এখন যাদের সিনেমা রিলিজ হচ্ছে, তারা অধিকাংশই অ্যাস্থেটিক করে। একমাত্র পরীমণি ছাড়া সবার চেহারাই সার্জারি করা। ও একদম রিয়েল বিউটি। আর সবারই আমার মতন হয়তো মনে হয়েছে যে, কিছু জিনিস করা।’

নিজের পরিবর্তন নিয়েও অকপটে কথা বলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী। তার কথায়, ‘পনেরো বছর আগের আমি আর এখনকার আমির মধ্যে পরিবর্তন তো থাকবেই। বয়সের সঙ্গে পরিবর্তন আলাদা বিষয়, কিন্তু কিছু জিনিস বোঝাই যায় পরিবর্তন করা হয়েছে।’

চেহারার সৌন্দর্য ধরে রাখার পদ্ধতি নিয়ে তমা মির্জা বলেন, ‘আমি এটা অ্যাপ্রিশিয়েট করি। আমি মোটেও এটার বিপক্ষে নই, আমি তাদের বিপক্ষে যারা বিভিন্ন পদ্ধতির হেল্প নিয়েও লুকাতে চায়।’

যোগ করে তিনি আরও বলেন, ‘তবে বয়সের সাথে সাথে মানুষের চেহারা যে পরিবর্তন হয়, ওইটা আলাদা। এর বাইরে মৌলিক কিছু জিনিস বোঝাই যায় চেঞ্জ হয়েছে। তো আমার খুব খারাপ লাগে অস্বীকার বিষয়টা। অস্বীকার করার কিছু নেই। হয়তো কথা শুনতে হবে যে, আগে ভালো লাগতো এখন ভালো লাগে না।’

শুধু নারীরাই নন, বর্তমানে পুরুষরাও বিভিন্ন সৌন্দর্যবর্ধক ট্রিটমেন্টে আগ্রহী হয়ে উঠছেন। চুল-দাড়ির পরিচর্যা, বোটক্স কিংবা মুখের দাগ দূর করার মতো বিষয়গুলো এখন বেশ সাধারণ হয়ে গেছে বলেও মন্তব্য করেন তমা মির্জা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা