বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
শিরোনাম
বিজয় দিবসের আগেই বীরশ্রেষ্ঠ হামিদুরের নতুন ভাস্কর্য, কমিটি গঠন এমপি গাজী নজরুলের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে: মাহ্দী আমিন ছাত্রীকে ধর্ষণ মামলায় প্রধান শিক্ষকসহ দুইজন গ্রেপ্তার কর্মসংস্থানে সমতার অঙ্গীকারে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন হলো স্বপ্ন আকস্মিক স্কুল পরিদর্শনে গিয়ে ক্লাস নিলেন ইউএনও এপস্টেইনের মডেল সরবরাহকারী সিয়াদের রহস্যজনক মৃত্যু! চুরির মামলায় ইউরোপিয়ান ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান ও তার পিএস রিমান্ডে বাংলাদেশের সংকটকালে চীন বরাবরই পাশে রয়েছে: রাষ্ট্রদূত শিক্ষার্থীদের নিরাপত্তার নিশ্চয়তা পেলে অনশন ভাঙবেন সোনম ওয়াংচুক
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

ফ্রান্সেসকা আলবানিজের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র

প্রতিবেদকের নাম

অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডবিষয়ক জাতিসংঘের বিশেষ দূত ফ্রান্সেসকা আলবানিজের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন এক ফেডারেল বিচারক নিষেধাজ্ঞাটিকে মতপ্রকাশের স্বাধীনতার পরিপন্থী বলে মন্তব্য করার এক সপ্তাহের মধ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হলো।

বুধবার মার্কিন অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে সংক্ষিপ্ত এক ঘোষণায় আলবানিজের নাম ‘আন্তর্জাতিক অপরাধ আদালত-সম্পর্কিত নিষেধাজ্ঞা প্রত্যাহার’ শিরোনামের তালিকায় প্রকাশ করে।

আজ বৃহস্পতিবার বার্তাসংস্থা আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, গত ফেব্রুয়ারিতে আলবানিজের স্বামী ও মেয়ের দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে মার্কিন জেলা আদালতের বিচারক রিচার্ড লিয়ন গত সপ্তাহে নিষেধাজ্ঞার বিরুদ্ধে অস্থায়ী স্থগিতাদেশ দেন।

ওই মামলায় বলা হয়, ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের মানবাধিকার লঙ্ঘনের সমালোচনা করায় আলবানিজকে শাস্তি দিতেই এই নিষেধাজ্ঞা আরোপ করা় হয়।

রায়ে বিচারক লিয়ন বলেন, ‘প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন মূলত জাতিসংঘ বিশেষজ্ঞের বক্তব্য ও মতামত নিয়ন্ত্রণের চেষ্টা করেছে। আলবানিজের সুপারিশগুলো আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) জন্য বাধ্যতামূলক নয়, বরং সেগুলো কেবল তার ব্যক্তিগত মতামত।’

ট্রাম্প প্রশাসন আলবানিজের বিরুদ্ধে ‘পক্ষপাতদুষ্ট ও বিদ্বেষমূলক কার্যক্রম’ এবং ‘লফেয়ার’ বা আইনি যুদ্ধ পরিচালনার অভিযোগ এনেছিল। বিশেষ করে তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির সুপারিশ করায় ওয়াশিংটনের অসন্তোষ বাড়ে।

এ সিদ্ধান্তের ব্যাপারে আলবানিজ তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানাননি। তবে এর আগে তিনি বলেছিলেন, নিষেধাজ্ঞাগুলো ছিল ‘আমার দায়িত্ব পালনের ক্ষমতা দুর্বল করার পরিকল্পিত চেষ্টা।’

আদালতের আদেশকে স্বাগত জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আলবানিজ তার স্বামী ও মেয়েকে ধন্যবাদ জানান। পাশাপাশি যারা তাকে সহায়তা করেছেন, তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

গত জুলাইয়ে আলবানিজ একটি প্রতিবেদন প্রকাশ করেন, যেখানে তিনি গাজায় ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধের সঙ্গে ৪৮টি কোম্পানির সংশ্লিষ্টতার অভিযোগ তোলেন। ওই তালিকায় মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফট, অ্যালফাবেট (গুগলের মূল কোম্পানি) এবং অ্যামাজনের নামও ছিল। এরপরই যুক্তরাষ্ট্র তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা