বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
কর কমিশনারের কার্যালয়ে ৪১ পদে নিয়োগ, এসএসসি পাসেই আবেদন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষে ৩৯৩ জনের বড় নিয়োগ এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার মানিক পশারীর প্রতি জাবি শিক্ষার্থীদের শ্রদ্ধা, স্মরণে মোমবাতি প্রজ্বালন তৃতীয়বার মা হচ্ছেন আনুশকা? বিরাটের সঙ্গে ভিডিও ঘিরে জল্পনা আ.লীগের রাজনীতি করার অধিকার নেই: শফিকুর রহমান ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী দেশেই আছেন শাহজালাল রুমি, হাইকোর্টে আগাম জামিনের আবেদন কুড়িগ্রামে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ জীবন নিয়ে সন্তুষ্ট সাফা, জীবনসঙ্গী হিসেবে চান যেমন মানুষ
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাবা দিবসে দোলার কণ্ঠে আনন্দের গান

প্রতিবেদকের নাম

বিশ্ব বাবা দিবস উপলক্ষে প্রকাশ হলো কণ্ঠশিল্পী আছিয়া ইসলাম দোলার নতুন মিউজিক ভিডিও ‘বাবার ছায়া’। গানটির কথা লিখেছেন গীতিকার তারেক আনন্দ এবং সুর ও সংগীতায়োজন করেছেন কিশোর দাস। এটি শিল্পী দোলার নিজস্ব ইউটিউব চ্যানেল ‘আছিয়া ইসলাম দোলা’ থেকে মুক্তি পেয়েছে।

​বাবা হারানোর দুই বছর পর তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এই গানটি তৈরি করেছেন দোলা। গানটি নিয়ে অনুভূতি প্রকাশ করে তিনি বলেন, ‘তারেক আনন্দ ভাইয়ের সঙ্গে বাবার অনেক স্মৃতি নিয়ে কথা বলতাম। একপর্যায়ে উনাকে বাবাকে নিয়ে একটি গান লেখার অনুরোধ করি। প্রথমে তিনি বিষয়টিকে কঠিন বললেও, আমার ও আমার বাবার জীবনের গল্প শুনে অনুপ্রাণিত হয়ে পরদিনই চমৎকার এই লিরিকটি পাঠান। গানটি মূলত আমার জীবনের এক প্রামাণ্য চিত্র।’

​দোলা আরও জানান, যাদের বাবা বেঁচে আছেন, তাদের জন্য এই মিউজিক ভিডিওর শেষে একটি বিশেষ বার্তা দেওয়া হয়েছে। একই সঙ্গে বাবার সঙ্গে তার শেষ ফোনালাপের অডিওটিও স্মৃতি হিসেবে যুক্ত করা হয়েছে ভিডিওতে।

​গানটি প্রসঙ্গে সুরকার কিশোর দাস বলেন, ‘বাবাকে নিয়ে গানটির কথাগুলো ভীষণ সুন্দর। দোলা তার সর্বোচ্চ দিয়ে গেয়েছে। কথার সঙ্গে মিলিয়ে একটি হৃদয়স্পর্শী সুর ও সংগীতায়োজন করার চেষ্টা করেছি। আশা করি, যারা বাবা হারিয়েছেন, গানটি তাদের মন ছুঁয়ে যাবে।’

​গীতিকার তারেক আনন্দ জানান, বাবা হারানো সন্তানদের ভেতরের শূন্যতা আর আবেগ জড়ানো ভালোবাসা প্রকাশের চেষ্টা থেকেই গানটি লেখা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা