শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
বিজয় দিবসের আগেই বীরশ্রেষ্ঠ হামিদুরের নতুন ভাস্কর্য, কমিটি গঠন এমপি গাজী নজরুলের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে: মাহ্দী আমিন ছাত্রীকে ধর্ষণ মামলায় প্রধান শিক্ষকসহ দুইজন গ্রেপ্তার কর্মসংস্থানে সমতার অঙ্গীকারে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন হলো স্বপ্ন আকস্মিক স্কুল পরিদর্শনে গিয়ে ক্লাস নিলেন ইউএনও এপস্টেইনের মডেল সরবরাহকারী সিয়াদের রহস্যজনক মৃত্যু! চুরির মামলায় ইউরোপিয়ান ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান ও তার পিএস রিমান্ডে বাংলাদেশের সংকটকালে চীন বরাবরই পাশে রয়েছে: রাষ্ট্রদূত শিক্ষার্থীদের নিরাপত্তার নিশ্চয়তা পেলে অনশন ভাঙবেন সোনম ওয়াংচুক
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বার্সাকে ৪-০ গোলে বিধ্বস্ত করল আতলেতিকো

প্রতিবেদকের নাম

কোপা দেল রে সেমিফাইনালের প্রথম লেগে বার্সেলোনাকে ৪-০ গোলে বিধ্বস্ত করেছে আতলেতিকো মাদ্রিদ। বৃহস্পতিবার মেত্রোপলিতানোতে ম্যাচ শেষে বার্সা কোচ হ্যান্সি ফ্লিক স্বীকার করেন, তার দল বড় এক শিক্ষা পেয়েছে।

প্রথমার্ধেই আসে চারটি গোল। এরিক গার্সিয়ার আত্মঘাতী গোলে এগিয়ে যায় আতলেতিকো। এরপর একে একে গোল করেন আঁতোয়া গ্রিজমান, আদেমোলা লুকমান ও হুলিয়ান আলভারেজ। প্রথমার্ধের যোগ করা সময়েই চতুর্থ গোলটি করে জয় নিশ্চিত করে স্বাগতিকরা।

দ্বিতীয় লেগ অনুষ্ঠিত হবে ৩ মার্চ, স্পটিফাই ক্যাম্প ন্যুতে। সেখানে জয়ী দল ফাইনালে মুখোমুখি হবে রিয়াল সোসিয়েদাদ অথবা আথলেতিক বিলবাওয়ের।

ম্যাচের শুরুতেই বিপর্যয় নামে বার্সার ওপর। গার্সিয়ার ব্যাক পাস গোলরক্ষক হোয়ান গার্সিয়ার পায়ের নিচ দিয়ে বেরিয়ে গেলে গোলের সুযোগ পায় আতলেতিকো। ১৪ মিনিটে দলীয় দারুণ আক্রমণ থেকে গোল করেন গ্রিজম্যান। আধাঘণ্টার মাথায় নতুন ক্লাবের হয়ে দ্বিতীয় গোলটি করেন লুকম্যান। আর ১১ ম্যাচের গোলখরা কাটিয়ে প্রথমার্ধের যোগ করা সময়ে চতুর্থ গোল করেন আলভারেজ।

বিরতির পর কিছুটা ঘুরে দাঁড়ায় বার্সা। ৫১ মিনিটে পাউ কুবার্সির একটি শট জালে জড়ালেও প্রায় ছয় মিনিট ভিএআর পর্যালোচনার পর অফসাইডের সিদ্ধান্তে বাতিল হয় গোলটি। এই সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান ফ্লিক।

শেষদিকে আতলেতিকোর আলেক্স বায়েনার ওপর ফাউল করে লাল কার্ড দেখেন গার্সিয়া। ফলে শেষ পাঁচ মিনিট ও ১০ মিনিট যোগ করা সময় ১০ জন নিয়ে খেলতে হয় বার্সাকে।

এখন দুই দলই লা লিগায় ফিরছে। লিগ শীর্ষে থাকা বার্সা সোমবার জিরোনার মাঠে খেলবে, আর আতলেতিকো রবিবার রায়ো ভালেকানোর বিপক্ষে মাঠে নামবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা