রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বিয়ে নিয়ে নুসরাত ফারিয়ার ভাবনা

প্রতিবেদকের নাম

বিয়ে নিয়ে নিজের ভাবনা ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়েছেন ঢালিউড অভিনেত্রী নুসরাত ফারিয়া। তার মতে, বিয়ের ক্ষেত্রে নির্দিষ্ট বয়সের চেয়ে মানসিক পরিপক্বতা বেশি গুরুত্বপূর্ণ।
সম্প্রতি এক সাক্ষাৎকারে নুসরাত বলেন, সংসার করতে প্রয়োজন ধৈর্য, বুদ্ধিমত্তা ও পারস্পরিক বোঝাপড়া। জীবনে থিতু হওয়ার মানসিক প্রস্তুতি এলেই বিয়ের সিদ্ধান্ত নিতে চান তিনি।
জীবনসঙ্গী হিসেবে বন্ধুত্বকে সবচেয়ে বেশি গুরুত্ব দেন নুসরাত। তার মতে, ভালোবাসার পাশাপাশি একসঙ্গে সময় কাটানো, আনন্দ ভাগ করে নেওয়া এবং পরস্পরের প্রতি বোঝাপড়া থাকা জরুরি।
বিয়ের পর নিজের স্বপ্ন থামিয়ে দিতে চান না এই অভিনেত্রী। বরং নতুন কোনো লক্ষ্য নিয়ে এগোতে হলে জীবনসঙ্গীকে পাশে নিয়েই এগিয়ে যেতে চান তিনি।
সম্পর্কের টানাপোড়েন প্রসঙ্গে নুসরাত বলেন, শুধু সামাজিক চাপের কারণে অসুখী সম্পর্ক টিকিয়ে রাখা বুদ্ধিমানের কাজ নয়। তবে মতের অমিল ও অন্যায়কে প্রশ্রয় দেওয়া এক বিষয় নয় বলেও মনে করেন তিনি।
সব মিলিয়ে নুসরাতের কাছে বিয়ে শুধু সামাজিক নিয়ম নয়; বরং মানসিক প্রস্তুতি, পারস্পরিক শ্রদ্ধা, বন্ধুত্ব ও একসঙ্গে জীবন কাটানোর ইচ্ছাই একটি সুন্দর দাম্পত্যের ভিত্তি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা