সোমবার, ২২ জুন ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

‘রত্নগর্ভা তাহমিনা রহমান বৃত্তি’ পেলেন ইউআইটিএস-এর ৩০ শিক্ষার্থী

প্রতিবেদকের নাম

ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর উদ্যোগে আজ রোববার বিশ্ববিদ্যালয়ের রত্নগর্ভা তাহমিনা রহমান মাল্টিপারপাস হলে বসন্তকালীন সেমিস্টার ২০২৬-এর প্রতিটি বিভাগ থেকে বাছাই করে মোট ৩০ জন শিক্ষার্থীকে ‘রত্নগর্ভা তাহমিনা রহমান বৃত্তি’ দেওয়া হয়েছে।

ইউআইটিএস-এর বোর্ড অব ট্রাস্টিজ এবং পিএইচপি ফ্যামিলির মাননীয় চেয়ারম্যান, একুশে পদকপ্রাপ্ত সুফি মোহাম্মদ মিজানুর রহমান-এর সহধর্মিণী ও বোর্ড অব ট্রাস্টিজের সম্মানিত সদস্য মিসেস তাহমিনা রহমান-এর নামে গঠিত রত্নগর্ভা তাহমিনা রহমান বৃত্তি তহবিলের অধীনে প্রতি সেমিস্টারের ন্যায় এই সেমিস্টারেও বৃত্তি দেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক সিরাজ উদ্দীন আহমেদের সভাপতিত্বে বৃত্তি প্রদান অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক মো. আবু হাসান ভূঁইয়া। উপাচার্য বৃত্তি প্রদানের জন্য বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও সম্মানিত সদস্যদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদেরকে শুভেচ্ছো জানান। তিনি তার বক্তব্যে শিক্ষার্থীদের মেধা দেশ ও জাতির কল্যাণের জন্য কাজে লাগানোর আহ্বান জানান।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ কামরুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠিত বৃত্তি প্রদান অনুষ্ঠানের শুরু হয় পবিত্র কুরআন থেকে তেলাওয়াত এবং নাত-এ-রাসূল (সা:) পরিবেশন এর মধ্য দিয়ে।

এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের সম্মানিত ডিনরা, সকল বিভাগের বিভাগীয় প্রধান, বিভিন্ন অফিস প্রধান এবং কর্মকর্তা-কর্মচারীসহ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা