মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

শেষ হচ্ছে ‘দেনা পাওনা’

প্রতিবেদকের নাম

শেষ হচ্ছে জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘দেনা পাওনা’। কেএম সোহাগ রানার পরিচালনায় এতে মধ্যবিত্ত পরিবারের অন্যরকম গল্প আর সম্পর্কের টানাপোড়েন তুলে ধরা হয়েছে। ধারাবাহিকটি দীর্ঘ এক বছর প্রচারের পর আগামী সপ্তাহে শেষ হচ্ছে বলে জানান নির্মাতা।

ইতিমধ্যে ধারাবাহিকের ১২২টি পর্ব সম্প্রচারিত হয়েছে। আর আগামী সপ্তাহে প্রচারিত ১২৪ নম্বর পর্ব দিয়েই শেষ হবে দীর্ঘ পথচলা। তবে আসন্ন ঈদের জন্য থাকছে বিশেষ চমক।

ঈদ উপলক্ষে নির্মাণ করা হয়েছে ধারাবাহিকের ৭ পর্বের এক বিশেষ আয়োজন ‘দেনা পাওনা ঈদ স্পেশাল’। ঈদের রাত থেকে চ্যানেল আইতে প্রচারের পর ‘দেনা পাওনা’ পরের দিন দুপুর ১২টা থেকে সিনেমাওয়ালা এন্টারটেনমেন্টে প্রচারিত হবে ৭ পর্বের ‘দেনা পাওনা ঈদ স্পেশাল’।

কেএম সোহাগ বলেন, ‘ঈদ স্পেশালের গল্পেও ভিন্নতা আছে। যে গল্প “দেনা পাওনা”য় দেখানো হয়নি সেই গল্প দেখবেন দর্শক।’

সিরিয়ালটি শেষ হওয়া প্রসঙ্গে নির্মাতা বলেন, ‘এই সিরিয়াল দিয়ে মানুষের যে ভালোবাসা পেয়েছি সেটা চাওয়ার চেয়ে অনেক বেশি। ভালো কাজ করলে মানুষ যে এমনভাবে ভালোবাসা দিতে পারে আমার জানা ছিল না। ভালো কাজ করলে মানুষ সেটা পছন্দ করবে সেটা যেখানেই হোক না কেন। এই সিরিয়াল আমার ক্যারিয়ারে নির্মাতা হিসেবে দায়িত্ব বাড়িয়ে দিয়েছে।’

সোহাগ আরও বলেন, ‘দীর্ঘদিন ধরে আমরা মাসের একটি নির্দিষ্ট সময়ে শুটিং করতাম, একেবারে ফ্যামিলির মতো ছিলাম। সবকিছু অভ্যাসে পরিণত হয়েছিল। সেই অভ্যাসটা এবার নাই হতে যাচ্ছে। এজন্য কিছুটা খারাপ লাগছে।’

‘দেনা পাওনা’ সিরিয়ালের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অ্যালেন শুভ্র, তাবাসসুম ছোঁয়া, শহীদুজ্জামান সেলিম, শিল্পী সরকার অপু, মনিরা আক্তার মিঠু, এমএনইউ রাজু, ডা. এজাজুল ইসলাম, সুষমা সরকার, মুসাফির সৈয়দ, এবি রোকন, তানজিম হাসান অনিক প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা