বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
কর কমিশনারের কার্যালয়ে ৪১ পদে নিয়োগ, এসএসসি পাসেই আবেদন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষে ৩৯৩ জনের বড় নিয়োগ এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার মানিক পশারীর প্রতি জাবি শিক্ষার্থীদের শ্রদ্ধা, স্মরণে মোমবাতি প্রজ্বালন তৃতীয়বার মা হচ্ছেন আনুশকা? বিরাটের সঙ্গে ভিডিও ঘিরে জল্পনা আ.লীগের রাজনীতি করার অধিকার নেই: শফিকুর রহমান ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী দেশেই আছেন শাহজালাল রুমি, হাইকোর্টে আগাম জামিনের আবেদন কুড়িগ্রামে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ জীবন নিয়ে সন্তুষ্ট সাফা, জীবনসঙ্গী হিসেবে চান যেমন মানুষ
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

স্ত্রী শর্ত ভাঙলেই কি বিনা তালাকে বিয়ে ভেঙে যায়?

প্রতিবেদকের নাম

নিকাহনামা বা বিয়ের কাবিননামায় অনেক সময় স্বামী-স্ত্রীর পারস্পরিক কিছু শর্ত উল্লেখ থাকে। যেমন—অনির্দিষ্ট কোনো স্থানে থাকা, পড়ালেখা বা চাকরি চালিয়ে যাওয়া কিংবা বিশেষ কোনো ভরণপোষণের নিয়ম। কিন্তু কোনো পক্ষ—বিশেষ করে স্ত্রী যদি কাবিননামায় উল্লিখিত শর্ত লঙ্ঘন করেন, তবে কি স্বয়ংক্রিয়ভাবে বা বিনা তালাকে সেই বিয়ে ভেঙে যায়? বিষয়টি নিয়ে সাধারণ মানুষের মনে প্রায়ই বিভ্রান্তি তৈরি হয়।

ইসলামি শরিয়তে দাম্পত্য সম্পর্কের ইতি ঘটানোর জন্য তালাকের বিধান রয়েছে। তবে প্রাথমিকভাবে তালাক না দিয়ে ধৈর্য ধারণ এবং সমস্যা সমাধানের চেষ্টা করার শিক্ষা দেওয়া হয়েছে। হাদিসে বলা হয়েছে, বৈধ বিষয়গুলোর মধ্যে সবচেয়ে অপছন্দনীয় বিষয় হলো তালাক। (আবু দাউদ: ২১৭৮)

তবে ধৈর্য ধারণের পরও যদি স্ত্রী অবাধ্য থেকে যায় এবং দাম্পত্য জীবনের সমস্যা সমাধানের কোনো পথ না থাকে, তখন তালাক দেওয়ার অনুমতি রয়েছে।

এমন পরিস্থিতিতে এক ব্যক্তি জানতে চেয়েছেন, তিনি তার স্ত্রীকে শ্যালিকার বাসায় যেতে নিষেধ করেছেন। কারণ, তার ভাষ্য অনুযায়ী, শ্যালিকার স্বামীর চরিত্র খারাপ। স্ত্রীকে ওই বাসায় যেতে নিষেধ করতে গিয়ে তিনি বলেছেন, তুমি যদি আমার অনুমতি ছাড়া তাদের বাসায় যাও, তাহলে বিনা তালাকে তুমি তালাক। তিনি এ কথা দুবার বলেছেন। এখন পর্যন্ত তার স্ত্রী ওই বাসায় যাননি। কিন্তু বর্তমানে তিনি সেখানে যেতে চাইছেন। এ অবস্থায় কী করণীয়?

এ বিষয়ে বিধান হলো, স্বামী যেহেতু তালাকের বিষয়টিকে স্ত্রীর বিনা অনুমতিতে ওই বাসায় যাওয়ার সঙ্গে শর্তযুক্ত করেছেন, তাই তার অনুমতি ছাড়া স্ত্রী সেখানে গেলে তালাক পতিত হবে। তবে স্বামীর অনুমতি নিয়ে সেখানে গেলে তালাক পতিত হবে না।

এ ক্ষেত্রে স্বামী চাইলে ভবিষ্যতের জন্য স্ত্রীকে ব্যাপকভাবে অনুমতি দিয়ে দিতে পারেন। যেমন তিনি বলতে পারেন, তোমাকে সব সময়ের জন্য সেখানে যাওয়ার অনুমতি দিয়ে রাখলাম। এভাবে ব্যাপক অনুমতি দেওয়ার পর স্ত্রী প্রতিবার স্বামীর কাছ থেকে নতুন করে অনুমতি না নিয়েও ওই বাসায় যেতে পারবেন। সে ক্ষেত্রে আগের শর্তের কারণে তার ওপর আর তালাক পতিত হবে না।

তবে জানা গেছে, তালাক স্বামী-স্ত্রীর বৈবাহিক সম্পর্ক ছিন্নকারী একটি চূড়ান্ত পদক্ষেপ। দাম্পত্য জীবনের সমস্যা একেবারে জটিল হয়ে পড়লে এবং তা নিরসনের অন্য কোনো উপায় না থাকলে তালাক সর্বশেষ পথ হিসেবে বিবেচিত হয়। তাই কোনো বিষয় বা ঘটনাকে কেন্দ্র করে তালাক দেওয়া কিংবা তালাকের শর্তজুড়ে দেওয়া অনুচিত ও গোনাহের কাজ। মুসলমানদের এ ধরনের কাজ থেকে বিরত থাকা আবশ্যক।

* كتاب >الأصل< للشيباني ৯/৪৭৮: قلت: أرأيت إن قال لها: إن دخلت دار أبيك إلا بإذني، فأذن لها، فدخلت، ثم دخلت مرة بغير إذنه، أيحنث؟ قال: نعم. قلت: فكيف الوجه في ذلك حتى تدخل الدار كلما شاءت، ولا تستأمر ولا يحنث؟ قال: يقول لها الزوج: قد أذنت لك في دخول هذه الدار كلما شئت، فتدخل كلما شاءت، ولا يحنث الزوج.

—তুহফাতুল ফুকাহা ২/৩০৭; বাদায়েউস সানায়ে ৩/৭০; আলমুহীতুল বুরহানী ৫/১০৩; আসসিরাজুল ওয়াহ্হাজ ১২/১৩৮; ফাতাওয়া হিন্দিয়া ১/৪৩৯।

আইন বিশেষজ্ঞদের পরামর্শ

পারিবারিক আইনের বিশেষজ্ঞরা জানান, কোনো শর্ত ভঙ্গ হলে সংক্ষুব্ধ পক্ষ আলোচনা করে বিষয়টি সমাধান করতে পারেন। যদি বিচ্ছেদ করতেই হয়, তবে অবশ্যই আইনসম্মত উপায়ে নোটিশ পাঠিয়ে তালাকের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। মুখে মুখে বা শর্ত ভাঙার অজুহাতে বিনা তালাকে আলাদা হয়ে গেলে বা নতুন করে কোথাও বিয়ে করলে তা আইন ও শরিয়ত উভয় দৃষ্টিকোণ থেকেই অবৈধ এবং শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে।

সুতরাং, শর্ত ভাঙলেই বিনা তালাকে বিয়ে ভেঙে যাওয়ার তথ্যটি সম্পূর্ণ ভুল। বিচ্ছেদের জন্য তালাক বা আদালত কর্তৃক বিচ্ছেদের ডিগ্রি আবশ্যক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা