মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

হরমুজ প্রণালিতে মার্কিন অবরোধের হুমকির প্রতিক্রিয়া জানাল ইরান

প্রতিবেদকের নাম

হরমুজ প্রণালি ঘিরে ইরানের বন্দরগুলো অবরোধ করার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার প্রতিক্রিয়ায় ইরান বলেছে, তারা ‘মার্কিন হুমকির মুখে নতি স্বীকার করবে না’। সোমবার (১৩ এপ্রিল) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, পাকিস্তানে শান্তি আলোচনার সময় উভয় পক্ষই ‘একটি সমঝোতার খুব কাছাকাছি’ ছিল, কিন্তু আলোচনায় তেহরান ‘সর্বোচ্চ চাপ, ক্রমাগত শর্ত পরিবর্তন এবং অবরোধের’ সম্মুখীন হয়েছে।

এদিকে শান্তি-আলোচনার নেতৃত্বদানকারী ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ মার্কিন অবরোধের ঘোষণার প্রতিক্রিয়া জানিয়ে এক্স-এ এক পোস্টে লিখেছেন, ‘বর্তমান জ্বালানি তেলের দাম উপভোগ করে নিন। আপনাদের এই তথাকথিত ‘অবরোধের’ কারণে শীঘ্রই আপনারা চার বা পাঁচ ডলারের পেট্রোলের অভাব বোধ করবেন।’

এই পোস্টে তেলের দাম আরও বাড়ার ইঙ্গিত বোঝা যায়। গালিবাফ এর আগেও বলেছিলেন, ইরান ‘হুমকির চাপে আত্মসমর্পণ করবে না’।

হরমুজ প্রণালিতে ‘সমস্ত জাহাজ’ অবরোধ করার বিষয়ে ডোনাল্ড ট্রাম্পের হুমকির জবাবে ইরানের বিপ্লবী গার্ড আইআরজিসির নৌবাহিনী সতর্ক করে বলেছে, এই জলপথের কাছাকাছি আসা যেকোনো সামরিক জাহাজের বিরুদ্ধে ‘কঠোর ব্যবস্থা’ নেওয়া হবে।

প্রসঙ্গত, মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, সোমবার স্থানীয় সময় সকাল ১০টা থেকে ইরানি বন্দরগুলোতে অবরোধ শুরু করা হবে। হরমুজ প্রণালি দিয়ে অন্য দেশে যাতায়াতকারী জাহাজগুলোকে যুক্তরাষ্ট্র ‘বাধা দেবে না’। এখন এ অস্থিরতার কারণে বিশ্ববাজারে তেলের দাম আবারও ১০০ ডলারের ওপরে উঠে গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা