সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
ভুয়া বিল দেখিয়ে টাকা আত্মসাৎ, ৩ পুলিশ সদস্য বরখাস্ত নগরে বাগান করে বেড়ানো রকিবুল পাচ্ছেন বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার মাটির ঘরের দেয়ালধসে স্কুলছাত্রী নিহত ১০ বছর বয়সী ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত ইনকিলাব কালচারাল সেন্টার থেকে সরে দাঁড়ানোর ঘোষণা জাবের ও জুমার ব্যাংক ডাকাত-লুটেরাদের ‘ডিম থেরাপি’ দিতে বললেন এমপি রানু জুলাইয়ের অভিন্ন লক্ষ্য ছিল হাসিনার পতন ও গণতান্ত্রিক বাংলাদেশ নতুন ভিসা নীতিমালা চূড়ান্তে ৮ সদস্যের মন্ত্রিসভা কমিটি গঠন প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষকদের সন্মানি বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীকে ঢাকার বাইরে রাতযাপন না করার পরামর্শ অলি আহমেদের
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

আবার ‘কুলি’ হলেন ওমর সানী

প্রতিবেদকের নাম

প্রায় তিন দশক পর আবারও কুলির চরিত্রে অভিনয় করেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা ওমর সানী। তবে এবার কোনো পূর্ণদৈর্ঘ্য সিনেমায় নয়, তাকে পাওয়া যাবে স্বল্পদৈর্ঘ্য। নাম ‘ব্ল্যাক’। সম্প্রতি রাজধানীর মহাখালী বাস টার্মিনালে সিনেমার দৃশ্যধারণ শুরু হয়েছে।

ওমর সানী বলেন, ‘এটি ছোট পরিসরের কাজ হলেও এর ব্যাপ্তি অনেক বড়। আমি একটি ক্যামিও চরিত্রে অভিনয় করছি। আমার জনপ্রিয় সিনেমা “কুলি”র সেই চরিত্রকে ঘিরেই এ চলচ্চিত্রের চিত্রনাট্য নির্মিত হয়েছে। প্রায় তিন দশক পর আবার নিজেকে কুলির চরিত্রে আবিষ্কার করেছি।’

‘ব্ল্যাক’ পরিচালনা করেছেন মহিন খান। চিত্রনাট্য লিখেছেন বাবলু ফকির। নির্মাতার ভাষ্য, ‘মাদকবিরোধী বার্তা নিয়ে এই সিনেমায় ওমর সানী একজন প্রতিবাদী কুলির চরিত্রে অভিনয় করেছেন। চলচ্চিত্রটির কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন সাইফুল ইসলাম এবং তার বিপরীতে অভিনয় করেছেন পূর্ণিমা বৃষ্টি।’

নির্মাতার পরিকল্পনা, চলতি বছরের শেষ দিকে অ্যামাজন প্রাইমে সিনেমাটি মুক্তি দেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা