বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বিশেষ আলোচনা সভা ৬ মাসে সরকারের অর্জন নেই, ব্যর্থতা স্পষ্ট: জামায়াত সেক্রেটারি তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করলেন বিএনপির স্থায়ী কমিটির নবনিযুক্ত ৪ সদস্য বাংলাদেশে আল-কায়েদার অবস্থান নিয়ে কোনো তথ্য নেই সোশ্যাল মিডিয়ার অপব্যবহার ঠেকাতে সচেতনতার বিকল্প নেই: তথ্যমন্ত্রী মনপুরায় ‘নতুন কুঁড়ি স্পোর্টসের’ বরাদ্দ নিয়ে ইউএনওর বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৫৩ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিট খারিজ সমাজের সবাই একটু এগিয়ে এলে বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী নতুন পে-স্কেল এ বছরের মধ্যেই বাস্তবায়ন হবে: অর্থমন্ত্রী
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

ইরানে ৬৬৬৮টি বেসামরিক স্থাপনায় হামলা যুক্তরাষ্ট্র-ইসরায়েলের

প্রতিবেদকের নাম

যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ইরানে অন্তত ৬ হাজার ৬৬৮টি বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্থ হয়েছে বলে জানিয়েছে দেশটির রেড ক্রিসেন্ট সোসাইটি। শনিবার (৭ মার্চ) ইরানের সংবাদ সংস্থা ফার্স নিউজের বরাতে আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

ফার্স নিউজের তথ্য অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দেশটিতে অন্তত ৬ হাজার ৬৬৮টি বেসামরিক স্থাপনাকে হামলার লক্ষ্যবস্তু বানিয়েছে।

 

ইরানের হরমোজগান প্রদেশের মিনাবে একটি প্রাথমিক বিদ্যালয়ে হামলায় নিহত শিশুদের জানাজার সময় শোকাহতরা কবর খনন করছেন। ৩ মার্চ, ২০২৬ তারিখে তোলা। ছবি: এএফপি

ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটির পরিসংখ্যানে ক্ষয়ক্ষতির তালিকায় রয়েছে ৫ হাজার ৫৩৫টি আবাসিক ভবন বা ইউনিট, ১ হাজার ৪১টি বাণিজ্যিক প্রতিষ্ঠান, ১৪টি চিকিৎসা কেন্দ্র, ৬৫টি বিদ্যালয় ও ১৩টি রেড ক্রিসেন্ট সোসাইটি সংশ্লিষ্ট কেন্দ্র।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, এসব হামলার সময় বেশ কিছু উদ্ধারকারী ও ত্রাণবাহী যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। উদ্ধার অভিযানে নিয়োজিত থাকাকালে রেড ক্রিসেন্টের বেশ কয়েকজন কর্মীও আহত হয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা