বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

এই বিশ্বকাপেই অঘটন ঘটতে দেখেছি, আমরাও চমক দিতে চাই: আলজেরিয়ার কোচ

প্রতিবেদকের নাম

আর্জেন্টিনার বিপরীতে মাঠে নামার আগে চমক দেওয়ার আশা প্রকাশ করলেন আলজেরিয়ার কোচ ভ্লাদিমির পেটকোভিচ। আগামীকাল বুধবার বাংলাদেশ সময় সকাল ৭টায় আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগে আজ মঙ্গলবাল আয়োজিত সংবাদ সম্মেলনে এ আশা প্রকাশ করেন তিনি।

বিশ্বের অন্যতম সেরা ফুটবলার, আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসিকে আটকানোর জন্য আলাদা কোনো বিশেষ ট্যাকটিক্যাল পরিকল্পনা নেই জানিয়ে আলজেরিয়ার কোচ বলেন, ‘আমি প্রতিটি খেলোয়াড় এবং প্রতিপক্ষকে সম্মান করি, তবে আমাদের নিজেদের শক্তির ওপরও আমার ভরসা আছে। আমি কখনোই কোনো নির্দিষ্ট একজন খেলোয়াড়কে আটকানোর জন্য ছক কষি না, আর আগামীকালও তা করব না। একজন ব্যক্তির জন্য পুরো দলকে প্রস্তুত করা অর্থহীন।’

তিনি বলেন, ‘আমাদের মূল লক্ষ্য থাকবে মেসির আশেপাশে থাকা অন্য খেলোয়াড়দের পাসিং লাইন বা সাপ্লাই কেটে দেওয়া, যাতে বিশ্বমানের এই খেলোয়াড়েরা নিজেদের মেলে ধরার সুযোগ না পায়। আমাদের একটি সুনির্দিষ্ট ‘‘প্ল্যান এ’’ আছে এবং ম্যাচের পরিস্থিতি অনুযায়ী রিয়্যাক্ট করার জন্য ‘‘প্ল্যান বি’’-ও তৈরি রাখা হয়েছে। আমরা ফেভারিট নই, তবে এই বিশ্বকাপেই আমরা অঘটন ঘটতে দেখেছি, আমরাও একটা চমক দিতে চাই।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা