রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

কোরিয়ার কাছে ৫ গোল হজম করল বাংলাদেশ

প্রতিবেদকের নাম

চ্যাম্পিয়নস ট্রফি হকিতে বড় ব্যবধানে হারের বৃত্ত থেকে বের হতেই পারছে না বাংলাদেশ। তৃতীয় ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে ৬-১ গোলের বড় ব্যবধানে হেরেছিল তারা। আজ চতুর্থ ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষেও হারটা বড় ব্যবধানেই। এবার লাল-সবুজের প্রতিনিধিরা হেরেছে ৫-০ গোল ব্যবধানে।

প্রথম কোয়ার্টারে কোরিয়া ১-০ গোলে লিড নেয়। দ্বিতীয় কোয়ার্টারে আরেক গোল করলে ২-০ গোলে পিছিয়ে থেকে ড্রেসিংরুমে ফেরে বাংলাদেশ। তৃতীয় কোয়ার্টারে বাংলাদেশ হজম করে আরও দুই গোল। আর শেষ কোয়ার্টারে এক গোল হজম করলে ৫-০ গোলের হার নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

জাপানের আইচি-নাগোয়া এশিয়ান গেমসে বাংলাদেশের লক্ষ্যপূরণ হয়নি। সপ্তম হয়ে দেশে ফিরলেও পাকিস্তান ভারতে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে আগ্রহী না হওয়ায় বাংলাদেশ সুযোগ পেয়েছে। টুর্নামেন্টের প্রথম ম্যাচে ভারতের কাছে ১৩ গোল হজম করেছিল। সপ্তাহ চারেক আগে জাপানে এশিয়ান গেমস হার ছিল ১০ গোলের। দ্বিতীয় ম্যাচে জাপানের বিপক্ষে অনেকটাই ঘুরে দাঁড়িয়ে মাত্র ১-০ গোলে হারে। তবে মালয়েশিয়ার বিপক্ষে ৬-১ গোলে হারের পর আবার ৫-০ হার কোরিয়ার বিরুদ্ধে।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে আগামীকাল বাংলাদেশ চীনের বিপক্ষে খেলবে। পাঁচ ম্যাচের পর শীর্ষ চার দল সেমিফাইনাল এবং নিচের দুই দল পঞ্চম স্থানের জন্য লড়বে। বাংলাদেশকে পঞ্চম স্থানের জন্যই খেলতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা