বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বিশেষ আলোচনা সভা ৬ মাসে সরকারের অর্জন নেই, ব্যর্থতা স্পষ্ট: জামায়াত সেক্রেটারি তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করলেন বিএনপির স্থায়ী কমিটির নবনিযুক্ত ৪ সদস্য বাংলাদেশে আল-কায়েদার অবস্থান নিয়ে কোনো তথ্য নেই সোশ্যাল মিডিয়ার অপব্যবহার ঠেকাতে সচেতনতার বিকল্প নেই: তথ্যমন্ত্রী মনপুরায় ‘নতুন কুঁড়ি স্পোর্টসের’ বরাদ্দ নিয়ে ইউএনওর বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৫৩ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিট খারিজ সমাজের সবাই একটু এগিয়ে এলে বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী নতুন পে-স্কেল এ বছরের মধ্যেই বাস্তবায়ন হবে: অর্থমন্ত্রী
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

‘তোমায় মনে থাকবে আজীবন’

প্রতিবেদকের নাম

ভারতের দীঘায় একটি ধারাবাহিকের শুটিং করতে গিয়ে পানিতে ডুবে মৃত্যু হয়েছে পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। তাকে ঘিরে আবেগঘন এক পোস্ট করেছেন দুই বাংলার নন্দিত অভিনেত্রী জয়া আহসান। ‘বন্ধু’ শিরোনামে স্মৃতিচারণমূলক এই লেখায় তিনি তুলে ধরেছেন রাহুলের শিল্পীসত্তা, ব্যক্তিত্ব ও একসঙ্গে কাজ করার অভিজ্ঞতা।

জয়া লিখেছেন, ‘রাহুল অরুণোদয় ব্যানার্জি ছিলেন এক “অপরিসীম মগ্ন মানুষ” এবং “চিরনিদ্রায় এক অনন্য শিল্পী”- যার চলে যাওয়া যেন বিশ্বাস করা কঠিন।’

জয়া-রাহুলের প্রথম ও শেষ একসঙ্গে অভিনয় ‘ঝরা পালক’ সিনেমায়। এই সিনেমাতে রাহুল অভিনয় করেন কবি জীবনানন্দ দাশের চরিত্রে। চেহারায় পুরোপুরি মিল না থাকলেও, জয়ার ভাষায়, ‘অরুণোদয়ের ভেতরে যেন জীবনানন্দের কবিতার এক নিরবচ্ছিন্ন স্রোত প্রবাহিত হতো।’

একসঙ্গে অভিনয়ের সেই অভিজ্ঞতা থেকে শিল্পী হিসেবে অরুণোদয়ের গভীরতায় মুগ্ধ হন জয়া।

তিনি আরও লিখেছেন, ‘অভিনয়, কথাবার্তা, আদর্শ এবং লেখনী- সবকিছুতেই অরুণোদয় ছিলেন নির্মোহ, মায়াময়, স্পষ্ট এবং চিরন্তন। এই গুণাবলিই তাকে অন্যদের থেকে আলাদা করে।’

জয়া তার লেখার শেষাংশে অরুণোদয়ের স্ত্রী প্রিয়াঙ্কা সরকারের প্রতি সহমর্মিতা জানিয়ে বলেন, ‘প্রিয়াঙ্কা, তুমি লড়াইয়ের সমনাম- এই কঠিন সময়ে নিজেকে সামলে রেখো, সহজকে আগলে রেখো।’

শেষে জয়া লিখেছেন, ‘অরুণোদয়, তোমায় মনে থাকবে আজীবন।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা