বুধবার, ১৭ জুন ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হলেন অধ্যাপক মোহাম্মদ ইলিয়াস আহমেদ

প্রতিবেদকের নাম

নীলফামারী জেলার সৈয়দপুর সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ইলিয়াস আহমেদকেদিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। গতকাল সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

অধ্যাপক মোহাম্মদ ইলিয়াস আহমেদ ১৯৬৮ সালে দিনাজপুর জেলার বিরামপুর উপজেলায় জন্মগ্রহণ করেন। ১৯৮৩ সালে বিরামপুর পাইলট হাইস্কুল থেকে এসএসসি ও ১৯৮৫ রংপুর কারমাইকেল কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। পরে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন তিনি।

১৯৯৬ সালে ১৬তম বিসিএস (সাধারণ শিক্ষা) পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পটুয়াখালী সরকারি কলেজে ইতিহাস বিভাগে প্রাভাষক হিসেবে যোগদান করেন অধ্যাপক মোহাম্মদ ইলিয়াস আহমেদ। পরবর্তীতে তিনি নীলফামারী সরকারি মহিলা কলেজ ও কুড়িগ্রাম সরকারি কলেজে অধ্যাপনা করেন।

অধ্যাপক মোহাম্মদ ইলিয়াস আহমেদ সর্বশেষ ২০২৫ সালের ১৭ ডিসেম্বর নীলফামারীর সৈয়দপুর সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে যোগদান করেন। অধ্যাপক ইলিয়াস আহমেদ দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান নিয়োগ পাওয়ার আগ পর্যন্ত এ পদে কর্মরত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা