সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
ভুয়া বিল দেখিয়ে টাকা আত্মসাৎ, ৩ পুলিশ সদস্য বরখাস্ত নগরে বাগান করে বেড়ানো রকিবুল পাচ্ছেন বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার মাটির ঘরের দেয়ালধসে স্কুলছাত্রী নিহত ১০ বছর বয়সী ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত ইনকিলাব কালচারাল সেন্টার থেকে সরে দাঁড়ানোর ঘোষণা জাবের ও জুমার ব্যাংক ডাকাত-লুটেরাদের ‘ডিম থেরাপি’ দিতে বললেন এমপি রানু জুলাইয়ের অভিন্ন লক্ষ্য ছিল হাসিনার পতন ও গণতান্ত্রিক বাংলাদেশ নতুন ভিসা নীতিমালা চূড়ান্তে ৮ সদস্যের মন্ত্রিসভা কমিটি গঠন প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষকদের সন্মানি বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীকে ঢাকার বাইরে রাতযাপন না করার পরামর্শ অলি আহমেদের
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

দেশে ফিরলেন ডেপুটি স্পিকার

প্রতিবেদকের নাম

প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন চীন সফরের আগে দুই দেশের সম্পর্ক জোরদার এবং বিনিয়োগ ও উন্নয়ন সহযোগিতা সম্প্রসারণের বার্তা নিয়ে চার দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের নেতৃত্বাধীন চার সদস্যের সংসদীয় প্রতিনিধি দল। আজ শনিবার দুপুর ২টায় তারা ঢাকায় পৌঁছান।

চীনের ইউনান প্রদেশের ভাইস গভর্নর ইয়ুআন ওয়াং কুনমিং আন্তর্জাতিক বিমানবন্দরে ডেপুটি স্পিকারকে ভিআইপি প্রটোকলে বিদায় জানান। স্থানীয় সময় দুপুর ১২টা ২৫ মিনিটে চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা হয় প্রতিনিধি দল।

ইউনান প্রদেশের গভর্নরের আমন্ত্রণে কুনমিংয়ে অনুষ্ঠিত ৭ম চায়না-সাউথ এশিয়া কো-অপারেশন ফোরামে বাংলাদেশের পক্ষে বক্তব্য দেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। ফোরামে ইউনান প্রদেশের গভর্নর ওয়াং ইউরো, নেপালের জাতীয় পরিষদের ভাইস চেয়ারম্যান লায়লা কুমারী বান্দারি, মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী ড. ইরাথিশাম আদাম, শ্রীলঙ্কার উপপররাষ্ট্রমন্ত্রী অরুন হিমাচন্দ্র, সার্কের মহাসচিব মো. গোলাম সরওয়ারসহ বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধি অংশ নেন।

সফরকালে ডেপুটি স্পিকার ১০ম চায়না-সাউথ এশিয়া এক্সপোজিশনেও অংশগ্রহণ করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে বক্তব্য দেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। এবারের এক্সপোজিশনে বাংলাদেশ থিম কান্ট্রি হিসেবে অংশ নিয়েছে। বাংলাদেশি পণ্য নিয়ে ৮৪টি প্যাভিলিয়ন মেলায় অংশগ্রহণ করছে। ১৬ জুন পর্যন্ত চলমান এই আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বিশ্বের ৬৮টি দেশের অংশগ্রহণ রয়েছে।

সফরের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ ছিল চীনের পিপলস কংগ্রেসের ভাইস চেয়ারম্যান হি ওয়াই, চীনের কমিউনিস্ট পার্টির ইউনান প্রদেশের সেক্রেটারি ওয়াং নিং এবং ইউনান প্রদেশের গভর্নর ওয়াং ইয়োবোর সঙ্গে ডেপুটি স্পিকারের বৈঠক। এসব বৈঠকে তিনি কুনমিং-চট্টগ্রাম সরাসরি সংযোগ সড়ক নির্মাণের প্রস্তাব দেন। পাশাপাশি তিস্তা ব্যারেজ প্রকল্পে চীনা সহযোগিতা অব্যাহত রাখা, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, শিল্প, অর্থনৈতিক অঞ্চল ও অবকাঠামো উন্নয়নে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান।

ডেপুটি স্পিকার চীনা প্রতিনিধিদের জানান, এ মাসের শেষ দিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর অনুষ্ঠিত হবে। তিনি বলেন, বাংলাদেশ বর্তমান সরকার চীনের সঙ্গে সম্পর্ককে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এগিয়ে নিতে বদ্ধপরিকর।

জবাবে চীনের প্রতিনিধিরা বাংলাদেশের সঙ্গে উন্নয়ন সহযোগিতা আরও সম্প্রসারণের আগ্রহ প্রকাশ করেন এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন। তারা আশা প্রকাশ করেন, এ সফরের মাধ্যমে দুই দেশের মধ্যে বিনিয়োগ, বাণিজ্য, শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ খাতে সহযোগিতা নতুন মাত্রা পাবে।

সফরের শেষ দিনে ডেপুটি স্পিকার ইউনান প্রদেশে চালকবিহীন স্মার্ট পরিবহন ব্যবস্থার একটি পাইলট প্রকল্প পরিদর্শন করেন। কৃত্রিম বুদ্ধিমত্তা, বিগ ডেটা ও আইওটি প্রযুক্তিনির্ভর এই ব্যবস্থাকে ভবিষ্যতের টেকসই ও আধুনিক পরিবহন মডেল হিসেবে তুলে ধরা হয়। সংসদীয় দলের অন্য সদস্যরা হলেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, বিএনপির সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব এবং স্বতন্ত্র সংসদ সদস্য জেসমিন সুলতানা জুঁই।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা