রবিবার, ১০ মে ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
শিরোনাম
নিজ জেলা নোয়াখালীতে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছিরকে অবাঞ্ছিত ঘোষণা মমতার উদ্দেশে ‘খেলা শেষ’ লিখে বিজেপির বার্তা সাবেক এমপি বুবলী গ্রেফতার রেজিনগরে এগিয়ে হুমায়ুন কবির, মুর্শিদাবাদের রাজনৈতিক ইতিহাসে রচিত হল নতুন অধ্যায় টঙ্গীতে দিনদুপুরে হামলা-ডাকাতি, ইয়ুথ বাংলা টিভিতে ভিডিও ভাইরাল হওয়ার পর ‘কলা ইমরান’ গ্রেপ্তার ঐকমত্য কমিশনের উদ্দেশ্য ছিল নির্বাচনকে বিলম্বিত করা: সেলিম জামিন পেলেন সেই যুব মহিলা লীগ নেত্রী বিএনপি প্রতিনিধিদলের সঙ্গে চীনের শীর্ষ নেতৃত্বের দ্বিপক্ষীয় সভা কিশোরকে যৌন পীড়নের মামলায় জামিন পেলেন অধ্যাপক মঈনুদ্দিন ‘সংরক্ষিত আসনে আমাকে প্রস্তাব দেয়া হয়েছিল, ফিরিয়ে দিয়েছি’
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

নগর বাউল ব্যান্ডে পরিবর্তন

প্রতিবেদকের নাম

আন্তর্জাতিক রক তারকা মাহফুজ আনাম জেমসের ব্যান্ড নগর বাউল-এ এসেছে পরিবর্তন। দীর্ঘদিনের সদস্য ও বেইজ গিটারিস্ট রানা দল থেকে সরে দাঁড়িয়েছেন। তার জায়গায় নতুন করে যুক্ত হয়েছেন তরুণ সংগীতশিল্পী ইসমামুল ফরহাদ এলিন। বিষয়টি নিশ্চিত করেছেন জেমসের মুখপাত্র রবিন ঠাকুর।

তিনি জানান, ব্যক্তিগত ব্যস্ততার কারণে রানা ব্যান্ডে পর্যাপ্ত সময় দিতে পারছিলেন না। তাই অন্যান্য সদস্যদের সঙ্গে আলোচনা করেই তিনি সরে যাওয়ার সিদ্ধান্ত নেন।

অন্যদিকে, নতুন সদস্য এলিন ইতিমধ্যেই সংগীত অঙ্গনে পরিচিত নাম। তিনি আগে জনপ্রিয় ব্যান্ড শূন্যের গিটারিস্ট হিসেবে কাজ করেছেন। এছাড়া চিরকুট ব্যান্ডের সঙ্গেও অতিথি শিল্পী হিসেবে পারফর্ম করার অভিজ্ঞতা রয়েছে তার।

উল্লেখ্য, ২০২০ সালেই নগর বাউলের অতিথি সদস্য হিসেবে যুক্ত হয়েছিলেন এলিন। পরবর্তী সময় চলতি বছরের মার্চ থেকে তিনি আনুষ্ঠানিকভাবে ব্যান্ডটির সদস্য হিসেবে যাত্রা শুরু করেন।

বর্তমানে ‘নগর বাউল’র লাইনআপে আছেন- জেমস (ভোকাল ও গিটার), আহসান এলাহী ফান্টি (ড্রামস), তালুকদার সাব্বির শাওন (গিটার) এবং নতুন সংযোজন ইসমামুল ফরহাদ এলিন (গিটার)।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা