বুধবার, ১৭ জুন ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রথমার্ধে স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

প্রতিবেদকের নাম

ম্যাচের প্রথমার্ধে স্পেনকে রুখে দিয়েছে কেপ ভার্দে।কোনো গোল দিতে পারেনি স্পেন। তবে আক্রমণ করে ছিলো অনেকবার। প্রথমার্ধের খেলা শেষে স্কোরলাইন যে ০-০। ম্যাচের আগে খুব কম মানুষই ভেবেছিলেন। শূণ্যেতে শেষ হবে। তবে পুরো কৃতিত্ব দিতেই হবে কেপ ভার্দে এবং তাদের গোলরক্ষক ভোজিনিয়াকে। এছাড়া রক্ষণভাগ রীতিমতো দুর্গ গড়ে তুলে স্পেনকে চমৎকারভাবে আটকে রেখেছেন।

চলতি বিশ্বকাপে সবচেয়ে বেশি বয়সী একাদশ নিয়ে মাঠে নামার রেকর্ড গড়ল কেপ ভার্দে। আজ স্পেনের বিপক্ষে তাদের শুরুর একাদশের গড় বয়স ৩১ বছর ২৬ দিন। এই একাদশে আছেন দলটির ৪০ বছর বয়সী গোলরক্ষক ভোজিনিয়াও।

কাকতালীয়ভাবে, গতকাল জার্মানির হয়ে মাঠে নেমেছিলেন ম্যানুয়েল নয়ার। আর আজ ভোজিনিয়া মাঠে নামতেই ফিফা বিশ্বকাপের ইতিহাসে এক অনন্য রেকর্ড হয়ে গেল। এই প্রথম বিশ্বকাপের একই আসরে ৪০ বা তার বেশি বয়সী দুজন ফুটবলারকে খেলতে দেখল ফুটবল বিশ্ব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা