রবিবার, ১২ জুলাই ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
শিরোনাম
ভুয়া বিল দেখিয়ে টাকা আত্মসাৎ, ৩ পুলিশ সদস্য বরখাস্ত নগরে বাগান করে বেড়ানো রকিবুল পাচ্ছেন বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার মাটির ঘরের দেয়ালধসে স্কুলছাত্রী নিহত ১০ বছর বয়সী ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত ইনকিলাব কালচারাল সেন্টার থেকে সরে দাঁড়ানোর ঘোষণা জাবের ও জুমার ব্যাংক ডাকাত-লুটেরাদের ‘ডিম থেরাপি’ দিতে বললেন এমপি রানু জুলাইয়ের অভিন্ন লক্ষ্য ছিল হাসিনার পতন ও গণতান্ত্রিক বাংলাদেশ নতুন ভিসা নীতিমালা চূড়ান্তে ৮ সদস্যের মন্ত্রিসভা কমিটি গঠন প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষকদের সন্মানি বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীকে ঢাকার বাইরে রাতযাপন না করার পরামর্শ অলি আহমেদের
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রথম ম্যাচের হতাশা কাটাতে চায় কানাডা, সামনে কাতার

প্রতিবেদকের নাম

বিশ্বকাপের গ্রুপ ‘বি’-এর দ্বিতীয় ম্যাচ ডেতে মুখোমুখি হবে সহ-স্বাগতিক কানাডা ও কাতার। শুক্রবার ভোর ৪টায় ভ্যাঙ্কুবারের বিসি প্লেস স্টেডিয়ামে দুদলের লড়াই শুরু হবে। প্রথম ম্যাচে ড্র করার পর দুদলই এখন টুর্নামেন্টে তাদের প্রথম ঐতিহাসিক জয়ের খোঁজে মাঠে নামবে। পরিসংখ্যান অবশ্য কানাডাকেই এগিয়ে রাখছে। এর আগে ২০২২ সালের সেপ্টেম্বরে একটি প্রীতি ম্যাচে এই দুদল একবারই মুখোমুখি হয়েছিল, যেখানে কানাডা ২-০ ব্যবধানে জয় পায়।

গ্রুপের প্রথম ম্যাচে দুদলই পিছিয়ে পড়েও ১-১ ব্যবধানে ড্র করে। টরন্টোতে বসনিয়া-হার্জেগোভিনার বিপক্ষে ১ পয়েন্ট পায় কানাডা আর সুইজারল্যান্ডের বিপক্ষে ইনজুরি টাইমের (৯৪ মিনিট) নাটকীয় গোলে সমতা ফেরায় কাতার। ফলে বর্তমানে গ্রুপ ‘বি’-এর চার দলেরই পয়েন্ট ও গোল ব্যবধান সমান।

ঘরের মাঠের চেনা দর্শক আর সেরা একাদশে আলফোনসো ডেভিসের সম্ভাব্য প্রত্যাবর্তনকে পুঁজি করে কানাডা চাইবে জয়ের ধারায় ফিরতে। অন্যদিকে কাতার প্রস্তুত আরেকটি চমক দেখাতে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা