সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
সোমবার বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ঘর করা হলো না কুয়েত প্রবাসী গৌরাঙ্গের, ফিরল নিথর দেহ সীমান্তে পাথরভর্তি ভারতীয় ট্রাকে মিলল ৫,৯৩৫ বোতল নেশার সিরাপ ভাড়া বাড়াতে বিআরটিএ’র সঙ্গে বৈঠকে বাস মালিকরা হবিগঞ্জে সরকারি জমি নিয়ে সংঘর্ষে কলেজছাত্র নিহত, আহত ৩০ হামের টিকা পেয়েছে ১৯ লাখ ৫৩ হাজার শিশু জানালেন ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে আলোচনা করতে সোমবার পাকিস্তানে যাচ্ছে মার্কিন প্রতিনিধিদল বললেন আবু হানিফ ছাত্রলীগকে পুনর্বাসনের ঘোষণা দিয়ে এনসিপি জুলাই শহীদদের সঙ্গে বেঈমানী করছে ঢাকায় হাইকমিশনার হিসেবে বিজেপি নেতাকে নিয়োগ দিচ্ছে দিল্লি আমেরিকাও তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি মন্ত্রী
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রেমিকার সন্তানের বাবা হচ্ছেন ‘স্পাইডারম্যান’

প্রতিবেদকের নাম

বাবা হচ্ছেন ‘স্পাইডারম্যান’ খ্যাত হলিউড অভিনেতা টম হল্যান্ড। তার সন্তানের মা হতে যাচ্ছেন অভিনেতার বান্ধবী জেন্ডায়া। এ গুঞ্জনে সরগরম হলিউড।

তবে গুঞ্জনটি খবর হিসেবে কোনো সংবাদমাধ্যমে জায়গা পায়নি। একটি প্যারোড়ি পেজ থেকে ছড়িয়ে। তাছাড়া এ নিয়ে মুখ খুলছেন না টম-জেন্ডায়া। তাই সহসা সত্যতা মিলছে না।

এদিকে টমের মা একবার কথা বলেছিলেন ছেলেকে নিয়ে ছড়ানো গুঞ্জনে। তিনি বলেছিলেন, এমন কথা শোনা গেলে যেন সংবাদমাধ্যম তা খতিয়ে দেখে।

যদিও টম-জেন্ডায়ার সম্পর্কের গুঞ্জন অনেক দিনের। আজকাল জেন্ডায়ার পোশাক আশাকেও পরিবর্তন চোখে পড়ার মতো। নিজের মাপের চেয়ে বড় ঢিলাঢালা পোশাক পরতে দেখা যাচ্ছে তাকে। অন্তঃসত্ত্বা হলে এরকম পোশাক পরেন নারীরা। তাছাড়া বিষয়টি জেন্ডায়া বা টম উড়িয়ে না দেওয়ায় ক্রমেই জোরালো হচ্ছে।

টম-জেন্ডায়া তাদের বাগদান আগেই সেরেছেন। তবে কবে বাঁধা পড়বেন বিয়ের বন্ধনে এখনও জানাননি। বর্তমানে কাজ নিয়েই তাদের যত ব্যস্ততা। এরইমধ্যে বাবা-মা হওয়ার গুঞ্জনে ফের আলোচনার টেবিলে এ যুগলেরর ব্যক্তিগত জীবন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা