মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
ভুয়া বিল দেখিয়ে টাকা আত্মসাৎ, ৩ পুলিশ সদস্য বরখাস্ত নগরে বাগান করে বেড়ানো রকিবুল পাচ্ছেন বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার মাটির ঘরের দেয়ালধসে স্কুলছাত্রী নিহত ১০ বছর বয়সী ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত ইনকিলাব কালচারাল সেন্টার থেকে সরে দাঁড়ানোর ঘোষণা জাবের ও জুমার ব্যাংক ডাকাত-লুটেরাদের ‘ডিম থেরাপি’ দিতে বললেন এমপি রানু জুলাইয়ের অভিন্ন লক্ষ্য ছিল হাসিনার পতন ও গণতান্ত্রিক বাংলাদেশ নতুন ভিসা নীতিমালা চূড়ান্তে ৮ সদস্যের মন্ত্রিসভা কমিটি গঠন প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষকদের সন্মানি বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীকে ঢাকার বাইরে রাতযাপন না করার পরামর্শ অলি আহমেদের
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

ফারহান ও পায়েলকে নিয়ে ‘আনার কলি’

প্রতিবেদকের নাম

এই গল্পের নায়কের নাম আনার এবং নায়িকার নাম কলি। আনার ও কলি দুজনই নিম্নবিত্ত শ্রেণির মানুষ। কলি ঢাকা শহরের অলি-গলিতে ভ্যানে করে কাচের জিনিসপত্র বিক্রি করে। কিন্তু একদিন দেখা দেয় বিপত্তি। আনার নামে একজন সেই একই গলিতে ভ্যানে করে প্লাস্টিকের জিনিসপত্র বিক্রি করতে আসে!

শুরু হয় ভ্যানে করে দুই প্লাস্টিক বিক্রেতা আনার ও কলির মধ্যে বিরোধ দিয়ে! এখানে আনার চরিত্রে মুশফিক আর ফারহান এবং কলি চরিত্রে অভিনয় করেছেন কেয়া পায়েল।

দুজনকে নিয়ে অদ্ভুত এই গল্পের নাটক ‘আনার কলি’ নির্মাণ করেছেন প্রশংসিত নির্মাতা মহিদুল মহিম। নাটকের চিত্রনাট্যও তারই। এতে ডিরেক্টর অব ফটোগ্রাফিতে ছিলেন মোস্তাক মোরশেদ।

এর গল্প প্রসঙ্গে নির্মাতার ভাষ্য এমন, ‘এটি শহরের একেবারে নিম্নবিত্ত দু’জন মানুষের জীবনযুদ্ধের গল্প। যদিও গল্পটা শুরু হয় দুজন হকারের মধ্যকার মুখের যুদ্ধ দিয়ে! এই শহরের এই শ্রেণীর মানুষগুলোর জীবনযুদ্ধের খানিকটা তুলে ধরার চেষ্টা করেছি। আশা করছি গল্পটি আমাদের সবার মন ছুঁয়ে যাবে। একইসঙ্গে আমরা যারা মধ্যবিত্ত বা উচ্চবিত্তের সারিতে আছি, তাদের বিবেক একটু হলেও নাড়া দেবে বলে আমার বিশ্বাস।’

‘আনার কলি’র প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, আসছে ঈদের জমজমাট আয়োজনের অন্যতম চমক হিসেবে মুক্তি পাচ্ছে ‘আনার কলি’। এটি ঈদ উৎসবে সিএমভি’র ইউটিউব চ্যানেলে দেখা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা