রবিবার, ০৭ জুন ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

ফোডেন, পালমার, আর্নল্ড ছাড়াই ইংল্যান্ড দল ঘোষণা

প্রতিবেদকের নাম

কোল পালমার, ফিল ফোডেন, ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ডকে ছাড়াই ইংল্যান্ডের বিশ্বকাপ দল ঘোষণা করা হয়েছে। আজ শুক্রবার দলটির প্রধান কোচ টমাস টুখেলের বাছাই করা দলে এই তিনজন ছাড়াও আরেক তারকা হ্যারি ম্যাগুয়ারের জায়গা হয়নি।

বেশ কয়েকদিন থেকেই ব্রিটিশ গণমাধ্যমে প্রচার করা হয় টুখেলের দলে জায়গা হবে না অনেক তারকার।

ইংল্যান্ডের আক্রমণভাগে একসময় হ্যারি কেইনের সঙ্গে অপরিহার্য সদস্য ভাবা হতো ফোডেন ও পালমারকে। চূড়ান্ত দলে জায়গা না পেয়ে এই দুই তারকাও মানসিকভাবে ভেঙে পড়েছেন বলে জানিয়েছে দ্য টাইমস।

যদিও গত মার্চেই আন্তর্জাতিক বিরতিতে ইংল্যান্ড দলে ফোডেনের অবদান নিয়ে টুখেলের মন্তব্যের পর তার দলে থাকা নিয়ে সংশয় তৈরি হয়। তখন এই জার্মান কোচ মন্তব্য করেন, ম্যানচেস্টার সিটির হয়ে ফোডেন যে ধরনের প্রভাব ফেলেন, ইংল্যান্ড দলে তা পারছেন না।

অন্যদিকে বিশ্বকাপ দলে জায়গা না পেয়ে নিজের হতাশা প্রকাশ করেছেন হ্যারি ম্যাগুয়ারে।

ইন্সট্রাগ্রামে এই তারকা লিখেন, ‘চলতি মৌসুমে নিজের পারফরম্যান্স দেখার পর আমি আত্মবিশ্বাসী ছিলাম যে দেশের হয়ে এই গ্রীষ্মে (বিশ্বকাপে) বড় ভূমিকা রাখতে পারব। এ সিদ্ধান্তে আমি হতবাক ও মর্মাহত। দলের সবার জন্য শুভকামনা।’

উল্লেখ্য, আগামী ১২ জুন থেকে বিশ্বকাপ শুরু হলেও যুক্তরাষ্ট্রের আর্লিংটনে ১৮ জুন ক্রোয়েশিয়ার মুখোমুখি হয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে টুখেলের দল। ‘এল’ গ্রুপে ইংল্যান্ডের প্রতিদ্বন্দ্বী ক্রোয়েশিয়া, ঘানা এবং পানামা।

ইংল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াড:

গোলরক্ষক: জর্ডান পিকফোর্ড, ডিন হেন্ডারসন, জেমস ট্র্যাফোর্ড

রক্ষণভাগ: ড্যান বার্ন, মার্ক গুয়েহি, রিস জেমস, টিনো লিভরামেন্টো, এজরি কনসা, জন স্টোন্স, জ্যারেল কোয়ানসাহ, নিকো ও’রাইলি, দজেড স্পেন্স

মিডফিল্ডার: ডেকলান রাইস, এলিয়ট অ্যান্ডারসন, জুড বেলিংহাম, জর্ডান হেন্ডারসন, মরগান রজার্স, কোবি মাইনো, এবারিচি এজে

আক্রমণভাগ: হ্যারি কেন, ইভান টোনি, অলি ওয়াটকিন্স, বুকায়ো সাকা, ননি মাদুয়েকে, মার্কাস রাশফোর্ড, অ্যান্থনি গর্ডন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা