বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বিশেষ আলোচনা সভা ৬ মাসে সরকারের অর্জন নেই, ব্যর্থতা স্পষ্ট: জামায়াত সেক্রেটারি তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করলেন বিএনপির স্থায়ী কমিটির নবনিযুক্ত ৪ সদস্য বাংলাদেশে আল-কায়েদার অবস্থান নিয়ে কোনো তথ্য নেই সোশ্যাল মিডিয়ার অপব্যবহার ঠেকাতে সচেতনতার বিকল্প নেই: তথ্যমন্ত্রী মনপুরায় ‘নতুন কুঁড়ি স্পোর্টসের’ বরাদ্দ নিয়ে ইউএনওর বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৫৩ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিট খারিজ সমাজের সবাই একটু এগিয়ে এলে বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী নতুন পে-স্কেল এ বছরের মধ্যেই বাস্তবায়ন হবে: অর্থমন্ত্রী
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বলিউডে অভিনয়ের প্রস্তাব প্রসঙ্গে যা বললেন বিপাশা

প্রতিবেদকের নাম

টিভি নাটকের জনপ্রিয় মুখ বিপাশা হায়াত। অভিনেত্রীর পাশাপাশি তিনি একজন চিত্রশিল্পী ও নাট্যকারও। এক সময় অভিনয় নিয়ে ব্যস্ত থাকলেও বর্তমানে রয়েছেন পর্দার আড়ালে। দীর্ঘদিন ধরেই থাকছেন সুদূর যুক্তরাষ্ট্রে। সম্প্রতি এই অভিনেত্রী দেশে ফিরেছেন। সাক্ষাৎকার দিয়েছেন একটি পডকাস্ট শোতে।

অনুষ্ঠানে সঞ্চালক অভিনেত্রীর কাছে জানতে চান ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার প্রস্তাব এবং সেই সময়ে বলিউড থেকেও প্রস্তাব পাওয়ার বিষয়ে। জবাবে বিপাশা হায়াত জানান, বলিউডের যে প্রস্তাব এসেছিল সেটি এত আগে নয় আরও পরে।

বিপাশা জানান, বলিউডের সিনেমায় পার্শ্ব চরিত্রে অভিনয়ের প্রস্তাব এসেছিল তার কাছে। সিনেমার নাম মনে করতে না পারলেও যে লোক ফোন করেছিলেন তার ফোন নম্বর এখনো বিপাশার ফোনে সেভ করা আছে এবং তার সঙ্গে কয়েকবার কথাও হয়েছে বলে জানান তিনি।

বলিউড সিনেমার প্রস্তাব ফেরানোর কারণ ব্যাখ্যা করে বিপাশা হায়াত জানান, তখন তার মনে হয়েছিল তিনি তার দেশের মানুষকে কখনো ছোট করবেন না। তার দেশের মানুষ তাকে যেভাবে ভালোবাসে এবং দর্শকরা যেভাবে নিয়েছেন সেই দর্শক যদি দেখেন- ওখানে যাওয়ার জন্য যেনতেন একটি চরিত্রে অভিনয় করছেন, আসলে তিনি তা করতে পারেন না।

বিপাশা তার ভাবনা আরও খানিকটা ব্যাখ্যা করে জানান, তারকা নয় বরং তিনি পাবলিক ফিগার বলছেন। এই পাবলিক ফিগার হয়ে ওঠার অনেক বড় একটি দায়িত্ব রয়েছে এবং প্রত্যেকটি কাজের মাধ্যমে এই দায়িত্ববোধ বহন করা উচিত যা তিনি বহন করতে চান। মানুষের ভালোবাসা ভীষণ স্বর্গীয়। এই পৃথিবীতে যত যুদ্ধবিগ্রহ কোন্দল ও মারামারি কাটাকাটি সবই ভালোবাসার অভাবে। সুতরাং মানুষের ভালোবাসা হচ্ছে পৃথিবীতে সবচেয়ে মূল্যবান এবং এ জায়গা থেকে তার মনে হয়নি বাংলাদেশের চাইতে ওখানে গিয়ে ভালো কিছু করতে পারবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা