বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বিটিভিতে ‘বসন্ত এসে গেছে’

প্রতিবেদকের নাম

পহেলা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) পর্দায় থাকছে বর্ণিল ও বৈচিত্র্যময় বিশেষ অনুষ্ঠানমালা। ঋতুরাজ বসন্তের আগমন এবং ভালোবাসার আবহ ঘিরে ১৪ ফেব্রুয়ারি, শনিবার সাজানো হয়েছে দিনব্যাপী নানা আয়োজন।

দর্শকদের জন্য থাকছে বিশেষ সংগীতানুষ্ঠান, যেখানে জনপ্রিয় শিল্পীরা পরিবেশন করবেন বসন্ত ও ভালোবাসার গান। দুপুর ১২টা ৪৫ মিনিটে রয়েছে এরশাদ হোসেনের প্রযোজনায় সংগীতানুষ্ঠান। বিকাল ৫টায় হাসান চৌধুরীর উপস্থাপনা ও মাহবুবা জেমিনের প্রযোজনায় গান গাইবেন রাজীব, পিয়াল হাসান, চম্পা বনিক, পুতুল, মোহাম্মদ রাশেদ, স্মরণ ও হাসান চৌধুরী।

এছাড়াও রাত ১০ টায় প্রচারিত হবে আফরোজা সুলতানার প্রযোজনায় সংগীতানুষ্ঠান ‘ভালোবাসি তাই ভালোবেসে যাই’। আলম আরা মিনুর সংগীতায়োজনে অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন অধরা জাহান। গান গাইবেন আলম আরা মিনু, রুমানা ইসলাম, অনন্যা আচার্য, খালেদ মুন্না, পিয়াল হাসান, আঁখি আলমগীর, রাফতি রায়া, তানভীর আলম, ছন্দামণি, পরাণ, লাবণ্য।

সৈয়দা ফারহানা হাসানের প্রযোজনায় অনুষ্ঠান ‘বাঙালি হৃদয়ে ফাল্গুন’ থাকছে সন্ধ্যা ৬টায়। এছাড়া সন্ধ্যা সাড়ে ৬টায় থাকছে আলেখ্যানুষ্ঠান ‘ফাল্গুনের রঙে রাঙা’- যেখানে কবিতা, নৃত্য ও সংগীতের সমন্বয়ে তুলে ধরা হবে বসন্তের রূপ ও প্রেমের আবেগ। সংগীত পরিবেশন করেছেন ফেরদৌস আরা, অনিমা রায় ও সাজিয়া সুলতানা পুতুল। নৃত্য পরিবেশন করেছেন প্রান্তিক দেব, সম্বিতা রায় ও তাদের দল। আবৃত্তি করেছেন আশরাফুল হাসান, মাহিনুর মুমু, মাহবুবুর রহমান টুনু ও জান্নাতুল। নুসরাত জাহানের উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন এল রুমা আকতার।

এছাড়াও রাত ৯টায় প্রচারিত হবে বিশেষ নাটক ‘বসন্ত এসে গেছে’। রেজাউর রহমান ইজাজের রচনায় নাটকটি প্রযোজনা করেছেন মনিরুল হাসান। অভিনয় করেছেন ডলি জহুর, আজম খান, সালমান আরাফাত, নওশীন নাহার, শেখ স্বপ্না, শফিউল আলম বাবু ও শিউলি শিলা।

নাটকে দেখা যাবে- জগত সংসারে সবকিছুকেই এড়িয়ে যাওয়া যায়, কিন্তু প্রিয় মানুষকে এড়িয়ে যাওয়া যায় না। ক্ষণিকের রাগ-অভিমানে হয়তো মন বিক্ষিপ্ত হয় কিন্তু পরক্ষণই প্রিয় মানুষটি তার কাছে টেনে নিয়ে যায়। এ এক অদ্ভুত ঘোর লাগা অবস্থা। চাইলেও মানুষ তা এড়াতে পারে না। বসন্তের রঙ আর ভালোবাসার আবেশের এ আয়োজন দর্শকদের কাছে উপভোগ্য হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা